রূপবদল ও সুবিধাবাদের মোড়কে অভিনেত্রী আজমেরী হক বাঁধন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ মার্চ, ২০২৬

রূপবদল ও সুবিধাবাদের মোড়কে অভিনেত্রী আজমেরী হক বাঁধন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ মার্চ, ২০২৬ |
রাজনীতির হাওয়া পরিবর্তনের সাথে সাথে ভোল পাল্টানো যেন এখনকার সময়ের চিরাচরিত চিত্র। ঠিক যেন সেই ধারাতেই হাঁটছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এক সময়ের আওয়ামী লীগের শাসনামলে নানা সুযোগ-সুবিধা ভোগ করা এই অভিনেত্রী এখন নিজেকে ‘স্পষ্টভাষী’ এবং ‘জুলাই আন্দোলনের যোদ্ধা’ হিসেবে প্রতিষ্ঠা করার মরিয়া চেষ্টায় লিপ্ত। সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে এসে নিজের ক্যারিয়ারের সংকট ও ব্যক্তিগত হতাশার কথা তুলে ধরলেও, তার বর্ণনায় উঠে এসেছে চরম স্ববিরোধিতা ও সুবিধাবাদের কদর্য রূপ। প্রশ্ন উঠছে—তিনি কি সত্যিই বৈষম্যবিরোধী, নাকি বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশে টিকে থাকার জন্যই তার এই কৌশলগত রূপান্তর? সংশ্লিষ্ট মহলে অভিযোগ রয়েছে, বিগত সরকারের দীর্ঘ শাসনামলে যে বাঁধন ছিলেন ক্ষমতার আশীর্বাদপুষ্ট, জুলাই গণ-অভ্যুত্থানের সময়

হাওয়া বুঝে দ্রুত ভোল পাল্টে ফেলেন তিনি। রাজপথে দাঁড়িয়ে বুক ফুলিয়ে “দেশটা কারো বাপের না”—এমন স্লোগান দিলেও সমালোচকরা বলছেন, এটি ছিল মূলত নিজের অস্তিত্ব রক্ষার এক সুপরিকল্পিত চাল। দেশের যখন ক্রান্তিকাল, যখন চারদিকে মব জাস্টিস ও ধর্ষণের মতো ভয়াবহ ঘটনায় সাধারণ মানুষ দিশেহারা, তখন এই ‘বিপ্লবী’ অভিনেত্রীকে রাজপথের লড়াইয়ে দেখা যায়নি। বরং সংকটময় সেই সময়ে তাকে দেখা গেছে বিদেশে ঘুরে বেড়িয়ে নিজের ‘হাওয়া বদল’ করতে। বাঁধন দাবি করেছেন, তার ‘স্পষ্টভাষী’ ইমেজের কারণেই নির্মাতারা তাকে কাজে নিতে ভয় পান। তবে ইন্ড্রাস্ট্রির ভেতরের খবর হলো, অপেশাদার আচরণ এবং খামখেয়ালিপনার কারণেই অনেক পরিচালক তাকে এড়িয়ে চলেন। সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছেন, জুলাই অভ্যুত্থানের আগে দীর্ঘ দেড়

বছর তার হাতে কোনো কাজ ছিল না। কাজ না পেয়ে তিনি ডিপ্রেশনে চলে গিয়েছিলেন এবং তার ওজন বেড়ে ৭৮ কেজি হয়েছিল। অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে বৈষম্যমুক্ত সমাজ গড়ার কথা বললেও বাস্তব চিত্র ভিন্ন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মন্তব্য করছেন, বাঁধন আসলে বৈষম্য দূর করতে নয়, বরং নিজের ক্যারিয়ারের বৈষম্য ঘোচাতে আন্দোলনে যোগ দিয়েছিলেন। বর্তমানে ঈদে মুক্তিপ্রাপ্ত ‘বনলতা এক্সপ্রেস’ এবং ওটিটির ‘চক্র-২’ নিয়ে ব্যস্ত থাকলেও তার এই নতুন অবস্থানকে অনেকেই ‘সুবিধাবাদ জিন্দাবাদ’ নীতির প্রতিফলন হিসেবে দেখছেন। সেটে গিয়ে শৃঙ্খলা রক্ষার নামে ঝামেলা করার যে অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে, সেটিকে তিনি ‘ডিসিপ্লিন’ বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু সাধারণ দর্শকদের মতে, আওয়ামী ঘরানার সুবিধাভোগী

থেকে রাতারাতি ‘জনতার নেত্রী’ সাজা বাঁধনের এই রূপান্তর আসলে স্রেফ লাইমলাইটে থাকার একটি ব্যর্থ চেষ্টা মাত্র।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল শাওন- মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ আবার বাড়ল স্বর্ণের দাম, আজ থেকেই কার্যকর দেশজুড়ে পপ তারকাদের কনসার্ট