ভারতের সঙ্গে ড্র করে গ্রুপ রানার্সআপ বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ মার্চ, ২০২৬

ভারতের সঙ্গে ড্র করে গ্রুপ রানার্সআপ বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মার্চ, ২০২৬ |
মালদ্বীপের মালে জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল। সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণী লড়াইটি ড্র হয়েছে ১-১ গোলে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকার সুবাদে ‘বি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে ভারত, রানার্সআপ হিসেবে শেষ চারে জায়গা করে নিয়েছে লাল-সবুজ বাংলাদেশ ও অনূর্ধ্ব-২০ দলও। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলে। ১২ মিনিটে আশিকুর রহমানের হেড ক্রসবারের ওপর দিয়ে চলে গেলে লিড নেওয়ার সুযোগ হারায় বাংলাদেশ। উল্টো খেলার ধারার বিপরীতে ১৭ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে ভারতকে এগিয়ে দেন বিশাল যাদব। গোল হজম করে মরিয়া হয়ে লড়ে বাংলাদেশ। প্রথমার্ধের যোগ করা সময়ে রোনান

বেঞ্জামিন সুলিভানের কর্নার থেকে নিখুঁত প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন আব্দুল রিয়াদ ফাহিম। ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে লড়াই আরও জমে ওঠে। ৬৩ মিনিটে নিশ্চিত গোল থেকে বাংলাদেশকে রক্ষা করেন গোলকিপার ইসমাইল হোসেন। ভারতের ওমাং দুদু দুই ডিফেন্ডারকে কাটিয়ে শট নেওয়ার আগেই পোস্ট ছেড়ে বেরিয়ে এসে বল ক্লিয়ার করেন তিনি। ম্যাচের শেষ দিকে রোনান একটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি। ফলে ১-১ সমতাতেই শেষ হয় ম্যাচ। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে হারিয়েছিল পাকিস্তানকে। অন্যদিকে ভারত জিতেছিল ৩-০ গোলে। দুই দলের পয়েন্ট সমান ৪ হলেও গোল পার্থক্যে এগিয়ে থাকায় ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। আগামী ১ এপ্রিল ফাইনালে ওঠার লড়াইয়ে সেমি-ফাইনালে

নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারত খেলবে ভুটানের বিপক্ষে। উল্লেখ্য, সাতবারের এই প্রতিযোগিতায় ভারত চারবার এবং নেপাল দুইবার চ্যাম্পিয়ন হয়েছে। গত আসরে নেপালকে ৪-১ গোলে হারিয়ে প্রথমবার এই ক্যাটাগরিতে শিরোপার স্বাদ পেয়েছিল বাংলাদেশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!