দুই পাকিস্তানি ক্রিকেটারের কাদা ছোড়াছুড়ি, ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৬

দুই পাকিস্তানি ক্রিকেটারের কাদা ছোড়াছুড়ি, ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৬ |
পাকিস্তানের সাবেক ওপেনার আহমেদ শেহজাদের বিরুদ্ধে মানহানি মামলা করার পথে হাঁটছেন পাকিস্তানের সাবেক সফল অধিনায়ক ও কোচ মিসবাহ-উল-হক। আজ শনিবার (২৮ মার্চ) বিকালে মিসবাহর পক্ষ থেকে শেহজাদকে পাঠানো হয় আনুষ্ঠানিক আইনি নোটিশ। সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে আহমেদ শেহজাদ অভিযোগ করেন যে, উদীয়মান ক্রিকেটার হাসিবুল্লাহর বেতন না পাওয়ার পেছনে মিসবাহ-উল-হক দায়ী। শেহজাদের এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করেছেন মিসবাহ। তার মতে, এ ধরনের ভিত্তিহীন বক্তব্যে তার দীর্ঘদিনের অর্জিত সম্মান ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। মিসবাহর আইনজীবী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে যে, তারা শেহজাদের পক্ষ থেকে জবাবের অপেক্ষায় আছেন। অন্যদিকে, আহমেদ শেহজাদও বসে নেই। তিনিও তার আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছেন এবং আগামী কয়েক

দিনের মধ্যে এই নোটিশের আনুষ্ঠানিক জবাব দেবেন বলে জানা গেছে। সাবেক ও বর্তমান ক্রিকেটারদের মধ্যে এমন কাদা ছোড়াছুড়ি এবং আইনি লড়াই পাকিস্তানের ক্রিকেট ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত ও বিশ্লেষকরা খেলোয়াড়দের পেশাদার আচরণ এবং পাবলিক প্ল্যাটফর্মে কথা বলার সময় দায়িত্বশীল হওয়ার প্রয়োজনীয়তা নিয়ে বিতর্ক শুরু করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম নেত্রকোনায় বোনের বাড়িতে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও)