সাবিলা-মিথিলাকে নিয়ে মালয়েশিয়ায় শুটিংয়ে শাকিব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ মার্চ, ২০২৬

সাবিলা-মিথিলাকে নিয়ে মালয়েশিয়ায় শুটিংয়ে শাকিব

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মার্চ, ২০২৬ |
ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ বর্তমানে প্রেক্ষাগৃহে চলছে। এর মধ্যেই শুরু হয়েছে তার নতুন সিনেমা ‘রকস্টার’-এর শুটিং। আজ মঙ্গলবার (২৪ মার্চ) থেকে ছবিটির প্রথম ধাপের কাজ শুরু হয়েছে মালয়েশিয়ায়, এমন তথ্যই পাওয়া গেল ছবিটির প্রযোজনা সূত্রে। ‘রকস্টার’ সিনেমাটি পরিচালনা করছেন আজমান রুশো। এটি তার প্রথম চলচ্চিত্র। নির্মাতা সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক মানের ভিজ্যুয়াল ও স্টাইলিশ উপস্থাপনার লক্ষ্যে ছবিটির গুরুত্বপূর্ণ দৃশ্য ধারণ করা হবে মালয়েশিয়ার বিভিন্ন মনোরম লোকেশনে। পুরো ইউনিট ইতোমধ্যেই সেখানে অবস্থান করছে। ছবিটির চিত্রনাট্য লিখেছেন সময়ের আলোচিত চিত্রনাট্যকার আয়মান আসিব স্বাধীন। গল্প, নির্মাণশৈলী এবং শাকিব খানের লুকে নতুনত্ব আনার চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে। ‘রকস্টার’ ছবিতে শাকিব খানের

বিপরীতে থাকছেন দুই নায়িকা। প্রধান নায়িকা হিসেবে দেখা যাবে সাবিলা নূরকে এবং অন্য একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন তানজিয়া জামান মিথিলা। উল্লেখ্য, শাকিব খান ও সাবিলা নূর এর আগে ‘তাণ্ডব’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন। ‘রকস্টার’ দিয়ে তারা দ্বিতীয়বার জুটি বাঁধছেন। সিনেমাটি রোমান্টিক-মিউজিক্যাল ঘরানার হওয়ায় এতে অ্যাকশনের উপস্থিতি তুলনামূলক কম থাকবে। ‘রকস্টার’ ছবিতে শাকিব খানের নায়িকা হয়ে বাণিজ্যিক সিনেমায় নাম লেখাচ্ছেন তানজিয়া জামান মিথিলা। শুরুতে তিনি র‍্যাম্প মডেল হিসেবে পরিচিতি পান। পরবর্তীতে ছোট পর্দা ও ওটিটি প্ল্যাটফর্মে কাজ করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল শাওন- মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ আবার বাড়ল স্বর্ণের দাম, আজ থেকেই কার্যকর দেশজুড়ে পপ তারকাদের কনসার্ট বিশ্বকাপের টিকিটের মূল্য নিয়ে ফের বিতর্কে ফিফা চলতি বিশ্বকাপের নকআউটে ড্রিবলিংয়ে রোনালদোকে টপকালেন ভোজিনিয়া বিশ্বকাপে অনুপ্রেরণা হয়ে থাকল কেপ ভার্দের লড়াই হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ রাজধানীর চকবাজারে খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট