দেশের পর এবার অস্ট্রেলিয়ায় ‘দম’ ও ‘বনলতা এক্সপ্রেস’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ মার্চ, ২০২৬

দেশের পর এবার অস্ট্রেলিয়ায় ‘দম’ ও ‘বনলতা এক্সপ্রেস’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মার্চ, ২০২৬ |
দেশের প্রেক্ষাগৃহে সাড়া ফেলার পর এবার আন্তর্জাতিক অঙ্গনে মুক্তি পাচ্ছে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ এবং রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমা। প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গজ ফিল্মস জানিয়েছে, ২৭ মার্চ থেকে অস্ট্রেলিয়ার ব্যাংকসটাউন, ক্যাম্পবেলটাউন, ক্যারোসেলসহ বিভিন্ন শহরের মোট ১৯টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে ‘বনলতা এক্সপ্রেস’। অন্যদিকে ‘দম’ সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিল জানান, একই দিন সিডনির ব্যাংকসটাউন হলে স্থানীয় সময় রাত সোয়া ৯টায় সিনেমাটির প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হবে। পরদিন ২৮ মার্চ বিকেল ৫টায় প্রসপেক্ট এবং ২৯ মার্চ সন্ধ্যা ৬টায় ওয়েরিবি হলে সমাপনী প্রদর্শনী হবে। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর ও আজমেরী হক বাঁধনসহ

অনেকে। একটি ট্রেনযাত্রাকে কেন্দ্র করে নির্মিত এ চলচ্চিত্রে যাত্রীদের জীবনের নানা দিক তুলে ধরা হয়েছে। মুক্তির পর থেকেই দর্শকদের ইতিবাচক সাড়া পাচ্ছে ছবিটি। অন্যদিকে ‘দম’ সিনেমাটি বন্দিদশা থেকে পরিবারের কাছে ফিরে আসার আকুতি ও মানবিক গল্পকে কেন্দ্র করে নির্মিত। প্রায় এক দশক পর এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরেছেন পরিচালক রেদওয়ান রনি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও পূজা চেরী। এছাড়াও রয়েছেন চঞ্চল চৌধুরী। সিনেমাটি প্রসঙ্গে পরিচালক রেদওয়ান রনি বলেন, “একটি সত্য ঘটনার অদম্য মানসিক শক্তির গল্পটি যেভাবে দেশীয় দর্শক গ্রহণ করেছেন, আশা করি প্রবাসীরাও একইভাবে এটিকে আপন করে নেবেন। আমরা গল্পটিকে বাংলাদেশের জয়ের গল্প হিসেবে উপস্থাপন করতে চেয়েছি।” চলচ্চিত্রটির

বিশেষ আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছেন কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন। দীর্ঘ ৪৪ বছর পর তার কালজয়ী গান ‘এই মন তোমাকে দিলাম’ নতুন সংগীতায়োজনে ‘দম’ সিনেমার জন্য পুনরায় গাওয়া হয়েছে। ইতোমধ্যে চলচ্চিত্রটি সেন্সর বোর্ড থেকে ‘ইউ’ গ্রেড সনদ পেয়েছে, যা সর্বসাধারণের জন্য প্রদর্শনের উপযোগী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল শাওন- মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ আবার বাড়ল স্বর্ণের দাম, আজ থেকেই কার্যকর দেশজুড়ে পপ তারকাদের কনসার্ট বিশ্বকাপের টিকিটের মূল্য নিয়ে ফের বিতর্কে ফিফা চলতি বিশ্বকাপের নকআউটে ড্রিবলিংয়ে রোনালদোকে টপকালেন ভোজিনিয়া