নেত্রকোনায় মজুত করা ৩৫০০ লিটার পেট্রল জব্দ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৬

নেত্রকোনায় মজুত করা ৩৫০০ লিটার পেট্রল জব্দ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৬ |
নেত্রকোনা সদর উপজেলার হাটখলা বাজারে অভিযান চালিয়ে ৩ হাজার ৫০০ লিটার পেট্রল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে এসব জ্বালানি লাইসেন্স ব্যতীত অতিরিক্ত মূল্যে খুচরা বিক্রি করার সত্যতা পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন এ অভিযান পরিচালনা করেন। অর্থদণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজের মালিক জহিরুল হক বকুল। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই ব্যবসায়ী পেট্রল অবৈধভাবে মজুত করে লাইসেন্স ব্যতীত অতিরিক্ত দামে খুচরা বিক্রি করে আসছিলেন। শনিবার সন্ধ্যার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেনের নেতৃত্বে সদর উপজেলার হাটখলা বাজারে অভিযান পরিচালিত হলে ঘটনার সত্যতা পাওয়া যায়। এ সময় মেসার্স চৌধুরী

এন্টারপ্রাইজের মালিক জহিরুল হকের গুদাম ঘরে অবৈধভাবে ড্রামে মজুত করে রাখা ৩ হাজার ৫০০ লিটার পেট্রল জব্দ করা হয়। তখন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জানতে চাইলে নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে যাতে কেউ ফায়দা নিতে না পারে, সেজন্য প্রত্যেক এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে? মহাকাশে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান, ১৪৬ বিদেশি আটক প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও