ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান
১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু
মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি
ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক
সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই
বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫
রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪
গ্রেফতার এড়াতে লাফ দিয়ে ডোবায় আসামি, ৫ ঘণ্টা পর উদ্ধার
চট্টগ্রামে এক দুর্ধর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করতে গিয়ে লঙ্কাকাণ্ড ঘটেছে। গ্রেফতার এড়াতে একটি ডোবায় লাফ দিয়ে কাদায় আটকে যায় মো. রুবেল নামে ওই ছিনতাইকারী। প্রায় ৫ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে উদ্ধার করে গ্রেফতার করে পুলিশ।
শুক্রবার (২৭ মার্চ) বিকালে নগরীর হালিশহর থানার বসুন্ধরা আবাসিক এলাকার স্কাইভিউ টাওয়ার সংলগ্ন একটি ডোবায় এ ঘটনা ঘটে।
গ্রেফতার রুবেলের বিরুদ্ধে মাদক, ছিনতাই ও ডাকাতির প্রস্তুতিসহ ৮টি মামলা রয়েছে। একটি মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে ধরতে অভিযান চালানো হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, রুবেলকে গ্রেফতারে একটি দোকানে অভিযান চালাতে গেলে সে দৌড়ে পাশের একটি ভবনে উঠে যায়। পুলিশ পিছু নিলে সেখান থেকে ভবনের
পাশের একটি ডোবায় লাফ দিলে কাদা মাটিতে অর্ধেকেরও বেশি অংশ গেড়ে যায়। একপর্যায়ে তার স্ত্রী ছাতার আড়ালে একটি ধারালো রামদা এনে দেন। সেই রামদা দিয়ে গলা কেটে আত্মহত্যার হুমকিও দেয় রুবেল। এ সময় উৎসুক জনতার ভিড় জমে। দুর্ঘটনা এড়াতে ফায়ার সার্ভিসের সাহায্য নেয় পুলিশ। পরে পরিবারের সদস্যদের সহায়তায় দীর্ঘ সময় বুঝিয়ে প্রায় পাঁচ ঘণ্টা পর তাকে ডোবা থেকে ওঠানো হয়। হালিশহর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিন জানান, ফায়ার সার্ভিসের সহায়তায় মাদক মামলায় পরোয়ানাভুক্ত আসামি রুবেলকে গ্রেফতারের পর শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।