নিজের ক্রাশের নাম প্রকাশ করলেন অভিনেত্রী মাহিরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ মার্চ, ২০২৬

নিজের ক্রাশের নাম প্রকাশ করলেন অভিনেত্রী মাহিরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মার্চ, ২০২৬ |
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তার ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে বেশ কিছু মজাদার তথ্য শেয়ার করেছেন। অনুষ্ঠানে দর্শকদের সঙ্গে প্রশ্ন-উত্তর পর্বে শাহরুখ খানের ‘রইস’ সিনেমার এই নায়িকাকে বেশ খোলামেলা মেজাজে দেখা যায়। অনুষ্ঠানে একজন দর্শক মাহিরাকে প্রশ্ন করেন, ‘পুরো পাকিস্তান যখন আপনার ওপর ক্রাশ, তখন আপনার ক্রাশ কে?’ উত্তরে মাহিরা হেসেই জানান, বর্তমানে তার স্বামীই (সেলিম করিম) তার ক্রাশ। এছাড়া দুই ঈদ নিয়ে নিজের পছন্দের কথা জানাতে গিয়ে তিনি বলেন, কুরবানি ঈদের চেয়ে ঈদুল ফিতরই তার বেশি প্রিয়। মাহিরা কেবল হাসি-ঠাট্টায় সীমাবদ্ধ থাকেননি, বরং বিনোদন জগতের গভীর এক সমস্যা নিয়েও মুখ খুলেছেন। তিনি শিল্পীদের

পারিশ্রমিক ও আর্থিক নিরাপত্তা নিয়ে জোর দিয়ে বলেন, অনেক দেশের মতো পাকিস্তানেও শিল্পীদের কাজের বিনিময়ে সঠিক পারিশ্রমিক ও রয়্যালটি দেওয়া উচিত। সঙ্গে জুনিয়র ও টেকনিশিয়ানদের দুর্দশার চিত্রও উঠে আসে পাকিস্তানি অভিনেত্রীর কথায়। মাহিরা জানান, শীর্ষস্থানীয় শিল্পীরা কোনোভাবে টিকে থাকলেও জুনিয়র শিল্পী ও টেকনিশিয়ানরা প্রায়ই চরম আর্থিক সংকটের মুখে পড়েন। এক্ষেত্রে তিনি হলিউডের অনুকরণ করার কথা বলেননি, তবে অন্তত এমন একটি ব্যবস্থা চান যাতে কোনো শিল্পীকে ক্ষুধার্ত না থাকতে হয়। উল্লেখ্য, বর্তমানে মাহিরা খান ও তার সহ-অভিনয়শিল্পী ফাহাদ মুস্তফা তাদের নতুন চলচ্চিত্র ‘আগ লাগে বস্তি মে’-র প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল শাওন- মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ আবার বাড়ল স্বর্ণের দাম, আজ থেকেই কার্যকর দেশজুড়ে পপ তারকাদের কনসার্ট বিশ্বকাপের টিকিটের মূল্য নিয়ে ফের বিতর্কে ফিফা চলতি বিশ্বকাপের নকআউটে ড্রিবলিংয়ে রোনালদোকে টপকালেন ভোজিনিয়া বিশ্বকাপে অনুপ্রেরণা হয়ে থাকল কেপ ভার্দের লড়াই