কালরাত্রি স্মরণে প্রাচ্যনাটের ‘লালযাত্রা’ অনুষ্ঠিত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ মার্চ, ২০২৬

কালরাত্রি স্মরণে প্রাচ্যনাটের ‘লালযাত্রা’ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ মার্চ, ২০২৬ |
১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রিতে শহীদদের স্মরণে প্রতিবছরের মতো এবারও ‘লালযাত্রা’ কর্মসূচির আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন প্রাচ্যনাট। বিকেল সাড়ে ৪টায় স্বোপার্জিত স্বাধীনতা চত্বর (টিএসসি) থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি ফুলার রোডের স্মৃতি চিরন্তন পর্যন্ত অগ্রসর হয়। লাল পোশাকে সজ্জিত নাট্যকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে এ প্রতিবাদী পথযাত্রা নগরজুড়ে সৃষ্টি করে এক ভিন্ন আবহ। আয়োজকরা জানান, ২৫ মার্চের গণহত্যার শিকার শহীদদের স্মরণ এবং বিশ্বজুড়ে নিপীড়িত মানুষের প্রতি সংহতি জানাতেই এ ‘লালযাত্রা’র আয়োজন। শহীদদের রক্ত ও আত্মত্যাগের প্রতীক হিসেবে ব্যবহৃত লাল রং এখানে শোক ও প্রতিবাদের ভাষা হয়ে ওঠে। ২০১১ সাল থেকে নিয়মিতভাবে এ আয়োজন করে আসছে প্রাচ্যনাট। প্রতি বছর কালরাত্রির প্রাক্কালে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে

নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস, গণহত্যার ভয়াবহতা এবং ন্যায়বিচারের দাবি তুলে ধরা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল শাওন- মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ আবার বাড়ল স্বর্ণের দাম, আজ থেকেই কার্যকর দেশজুড়ে পপ তারকাদের কনসার্ট বিশ্বকাপের টিকিটের মূল্য নিয়ে ফের বিতর্কে ফিফা চলতি বিশ্বকাপের নকআউটে ড্রিবলিংয়ে রোনালদোকে টপকালেন ভোজিনিয়া বিশ্বকাপে অনুপ্রেরণা হয়ে থাকল কেপ ভার্দের লড়াই হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ রাজধানীর চকবাজারে খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট