কিয়েভে রাশিয়ার ‘সবচেয়ে বড়’ হামলা, ‘ভ্লাদিমির স্টপ’ বললেন ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৫
     ৫:০৪ পূর্বাহ্ণ

কিয়েভে রাশিয়ার ‘সবচেয়ে বড়’ হামলা, ‘ভ্লাদিমির স্টপ’ বললেন ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৫ | ৫:০৪ 89 ভিউ
রুশ সেনাবাহিনী বুধবার গভীর রাতে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে অন্তত ১২ জন নিহত ও ৯০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সেই সঙ্গে, ‘চলতি বছরে এটিই কিয়েভে রাশিয়ার সবচেয়ে বড় হামলা’ বলেও দাবি করা হয়েছে। এদিকে রাশিয়ার সর্বশেষ এই হামলার পর এক বিরল প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ করে বলেছেন, ‘ভ্লাদিমির, স্টপ!’ ট্রাম্প বলেন, এই হামলার ‘প্রয়োজন ছিল না’ এবং এটি ‘খুবই খারাপ সময়ে’ ঘটেছে। (বিশেষ করে যখন তিনি শান্তিচুক্তির জন্য চাপ দিয়ে আসছেন)। মার্কিন প্রেসিডেন্ট এদিন তার ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘আমি কিয়েভে রাশিয়ার

হামলায় সন্তুষ্ট নই। এটি অপ্রয়োজনীয় এবং খুব খারাপ সময়ে ঘটেছে। ভ্লাদিমির, থামো! প্রতি সপ্তাহে ৫ হাজার সৈন্য মারা যাচ্ছে। চলো আগে শান্তিচুক্তি সম্পন্ন করি!’ ট্রাম্প যেখানে পুতিনের প্রতি নরম সুরে আহ্বান জানাচ্ছেন, সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে তিনি আগেই ‘ডিকটেটর’ বলে উল্লেখ করেছেন। হামলার ভয়াবহতা এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা ইউক্রেনের সামরিক-শিল্প স্থাপনার বিরুদ্ধে একটি ‘বড় ধরনের হামলা’ চালিয়েছে। হামলায় বিমান, স্থল ও নৌপথ থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে পুরোপুরি নির্ভুলভাবে আঘাত হানা হয়েছে। ভায়বহ এ হামলার পর কিয়েভে ১৩টি স্থানে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। আগুন জ্বলছে ৪০টি জায়গায়। ধ্বংসস্তূপের নিচে এখনো মোবাইল ফোন বেজে চলেছে। কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান তিমুর তেকাচেঙ্কো জানিয়েছেন,

‘সাভিয়াটোশিনস্কি জেলায় ধ্বংসস্তূপের নিচ থেকে আরও দুটি লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১২‘। ইউক্রেনীয় সামরিক সূত্র জানায়, কিয়েভে যে আবাসিক ভবনে হামলা হয়েছে, সেখানে ব্যবহৃত ক্ষেপণাস্ত্র ছিল উত্তর কোরিয়ার KN-23 (KN-23A) ব্যালিস্টিক মিসাইল। এদিকে ইউক্রেনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আন্দ্রিই সিবিহা এক্সে এক বার্তায় বলেন, ‘এই বর্বর হামলাগুলোই প্রমাণ করে—শান্তির পথে মূল বাধা রাশিয়া, ইউক্রেন নয়’। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা সফররত জেলেনস্কি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমার বিশ্বাস, ইউক্রেন ও পশ্চিমা মিত্রদের মধ্যে গতকালের আলোচনার ভিত্তিতে তৈরি একটি প্রস্তাব ট্রাম্পের টেবিলে রয়েছে’। তিনি সাফ জানিয়ে দেন, ‘আমাদের সংবিধান ও মূল্যবোধের বিরুদ্ধে কিছুই কোনো শান্তিচুক্তিতে থাকতে পারবে না’। এদিকে হোয়াইট হাউস থেকে সতর্ক

বার্তা এসেছে—শিগগিরই অগ্রগতি না হলে যুক্তরাষ্ট্র তাদের প্রচেষ্টা থেকে সরে আসতে পারে। হামলার পরিণতি রয়টার্স জানিয়েছে, হামলার সময় কিয়েভবাসীর অনেকেই পোশাক পরারও সুযোগ পাননি। এ বিষয়ে ভিক্টোরিয়া বেকাল নামে কিয়েভের এক বাসিন্দা বলেন, ‘একের পর এক বিস্ফোরণ হচ্ছিল, সব জানালা উড়ে গেছে, আমার স্বামী ও ছেলেকে বিস্ফোরণ ছিটকে ফেলে দিয়েছে’। ইউক্রেনীয় বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া ১৪৫টি ড্রোন ও ৭০টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে, যার মধ্যে ১১টি ছিল ব্যালিস্টিক মিসাইল। এসবের মধ্যে ১১২টি ভূপাতিত করা হয়েছে। হামলা শুধু কিয়েভেই সীমাবদ্ধ ছিল না—খারকিভ, জিতোমির ও ডিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তবে ভয়াবহ এই হামলা এবং ট্রাম্পের প্রতিক্রিয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এক নতুন জটিল পর্বের দিকে ইঙ্গিত করছে—যেখানে শান্তির আহ্বান মূলত

হামলার শব্দে হারিয়ে যাচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস ঢালাও অভিযোগ, দুর্বল ভিত্তি : কার স্বার্থে এই মামলা? কিচেন ক্যাবিনেটের আঠারো মাসের অন্দরমহলে পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ লোডশেডিং-ই কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি? মব আতঙ্কে সরকারি বাসভবন ছাড়তে চাইছেন না ইউনূসসহ মবের হোতারা খাম্বা তারেকের নেতৃত্বে আবারও সেই অন্ধকারযুগে ফিরছে বাংলাদেশ জুলাইতে দাঙ্গাকারীদের চেয়ে বেশি সংখ্যক মৃত্যু হয়েছে পুলিশের! আড়াই একরের ইসলামি আদর্শ: জামাত আমিরের মুখের কথা মিন্টো রোডের গেটেই শেষ হলো সোলাইমানির বন্ধু আয়াতুল্লাহ খামেনির জীবন কেমন ছিল? ইসরাইলি সামরিক স্থাপনা লক্ষ্য করে একঝাঁক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত ইরানের সরকার ফেলে দিতে হামলার পথ বেছে নেন ট্রাম্প এক মিনিটে খামেনিসহ ৪০ শীর্ষ ইরানি কর্মকর্তার মৃত্যু ঘটে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় ইরান পুলিশের গোয়েন্দাপ্রধান নিহত খামেনির মৃত্যুতে যে প্রতিক্রিয়া হামাসের ইরান আক্রমণ করে আইনি জটিলতায় ট্রাম্প, ভবিষ্যত কী সৌদি আরবের রিয়াদে আবার বিস্ফোরণ ইরানে রাষ্ট্র ক্ষমতার উচ্চাকাঙক্ষী কে এই রেজা পাহলভি?