সিলেটের বিশ্বনাথে শতবর্ষী ঐতিহ্যবাহী বাউলগানের আসরে হামলা ও ভাঙচুর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ মার্চ, ২০২৬

সিলেটের বিশ্বনাথে শতবর্ষী ঐতিহ্যবাহী বাউলগানের আসরে হামলা ও ভাঙচুর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ মার্চ, ২০২৬ |
গত রোববার (২২ মার্চ) রাতে উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীপুর গ্রামে ইব্রাহিম শাহ মাজারের পাশের মাঠে আয়োজিত তিন দিনব্যাপী বাউলগানের অনুষ্ঠানের দ্বিতীয় দিনে একদল স্থানীয় লোক হামলা চালিয়ে মঞ্চ ভাঙচুর করে অনুষ্ঠান পণ্ড করে দেয়। মাজার কর্তৃপক্ষ ও আয়োজকদের অভিযোগ, হামলাকারীরা বাদ্যযন্ত্র, সাউন্ড সিস্টেম এবং দর্শকদের চেয়ার ভেঙে ফেলে এবং মাজারবিরোধী স্লোগান দেয়। পরে ঘটনাটিকে অন্য খাতে নেওয়ার জন্য পাশের একটি মসজিদের জানালার কাচ ভাঙচুর করে মাজারের ভক্তদের দায়ী করার চেষ্টা করা হয় বলে তারা দাবি করেন। ইব্রাহিম শাহ মাজারকে কেন্দ্র করে প্রায় একশ বছর ধরে নিয়মিত বাউলগানের আসর ও ওরস অনুষ্ঠিত হয়ে আসছে। এটি স্থানীয় আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের একটি

গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিচিত। এবারও প্রতি বছরের মতো তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে সিলেট বিভাগের বিভিন্ন এলাকা থেকে ভক্ত ও দর্শকরা যোগ দিয়েছিলেন। মাজারের খাদেমসহ আয়োজকরা জানান, হামলাকারীরা আগে থেকে কোনো আপত্তি জানায়নি। হঠাৎ শতাধিক লোক সংঘবদ্ধ হয়ে মঞ্চে উঠে ভাঙচুর শুরু করে। এতে উপস্থিত ভক্তদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে হামলাকারীদের ভাঙচুর করতে দেখা যায়।বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে দুই দিন পেরিয়ে গেলেও এখনও কোনো মামলা দায়ের হয়নি এবং কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশের পক্ষ থেকে

বলা হয়েছে, ঘটনাটি স্থানীয়ভাবে আপসে মীমাংসার চেষ্টা চলছে।মাজার কর্তৃপক্ষ এ ঘটনায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলছেন, এ ধরনের হামলা শতাব্দী প্রাচীন স্থানীয় ঐতিহ্য ও আধ্যাত্মিক সংস্কৃতির ওপর আঘাত। তারা ভবিষ্যতে এমন অনুষ্ঠান আয়োজনে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে? মহাকাশে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান, ১৪৬ বিদেশি আটক প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও