সাকিবকে যে বার্তা দিলেন প্রধান নির্বাচক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ মার্চ, ২০২৬

সাকিবকে যে বার্তা দিলেন প্রধান নির্বাচক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মার্চ, ২০২৬ |
২০২৪ সালের ১ লা অক্টোবরের পর থেকে জাতীয় দলের বাইরে আছেন সাকিব আল হাসান। কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের তোপের মুখে পড়ে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দেশের বাইরে অবস্থান করছেন এক সময়ের বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই সাকিবের জাতীয় দলে ফেরার গুঞ্জন ওঠে। আগামী মাসে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। আসন্ন এই সিরিজে সাকিব আল হাসানের খেলার সম্ভবানা আছে কিনা জানতে চাইলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, সাকিব প্রস্তুত হয়ে দলে আসবে। সাকিবের সার্ভিস ইউস করতে পারলে দল উপকৃত হবে। জেনিউন অলরাউন্ডার, তাকে নিয়ে তো

কথা বলার কিছু নেই। যদি সবকিছু ঠিক থাকে (সে ফিরলে) দলের উপকারই হবে। নিউজিল্যান্ড সিরিজে সাকিবের খেলার সম্ভাবনা নিয়ে বাশার বলেছেন, খুব বেশি সময় বাকি নেই কিন্তু। সাকিব ঠিক কতখানি ক্রিকেটের মধ্যে আছে আমিও নিশ্চিত নই। সাকিবকে যতটা চিনি, সে কালকে পরশু এসেই খেলবে না। ওরও প্রস্তুতি দরকার আছে। এটা আবেগের জায়গা না। সাকিবকে চিন্তা করলে আমি লম্বা সময়ের জন্যই চিন্তা করব। লম্বা সময় সার্ভিসটা চাইব। প্রস্তুত হওয়ার ব্যাপারও রয়েছে। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আরও বলেন, আমি চাই সাকিব একদম প্রস্তুত হয়ে আসুক। আসুক লম্বা সময়ের জন্য। আমার মনে হয় ওর আরও ২ বছর বাকি আছে (খেলার)। অনেকে অবসরের কথা বলে।

আমি বলি, ওরা যতদিন খেলবে ততদিন আমাদের জন্য লাভ। প্ল্যানটা যেন অন্তত ২০২৭ বিশ্বকাপ খেলতে পারে, এক সিরিজ নয়। এজন্যই লম্বা সময়ের প্ল্যান আমার (সাকিবকে নিয়ে)। এপ্রিল মাসে ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টির সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম নেত্রকোনায় বোনের বাড়িতে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও)