ইরান যুদ্ধ নিয়ে মধ্যস্থতাকারী তিন দেশ কী করছে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ March, ২০২৬

ইরান যুদ্ধ নিয়ে মধ্যস্থতাকারী তিন দেশ কী করছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ March, ২০২৬ |
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি কোনো আলোচনা না হলেও গত দুই দিনে তিনটি দেশ বার্তা আদান-প্রদানে মধ্যস্থতা করেছে। মার্কিন সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে অ্যাক্সিওস। তুরস্ক, মিশর ও পাকিস্তান এই যোগাযোগে ভূমিকা রাখছে। এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আলাদাভাবে যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে কথা বলেছেন। আলটিমেটাম শেষ হওয়ার আগেই ভোল পাল্টালেন ট্রাম্প মধ্যস্থতাকারীরা বলছেন, আলোচনা এখনো চলছে এবং কিছু অগ্রগতি হয়েছে। তাদের লক্ষ্য হলো যুদ্ধ বন্ধ করা এবং সমস্যাগুলোর সমাধান করা। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘গঠনমূলক আলোচনা’ হয়েছে। তিনি জানান, কূটনৈতিক প্রচেষ্টার কারণে ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলার পরিকল্পনা পাঁচ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে। এর

আগে হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র ৪৮ ঘণ্টার সময়সীমা দিয়েছিল। পরে সেই সময়সীমা বাড়ানো হয়। তবে ইরান এসব দাবি অস্বীকার করেছে। একটি নিরাপত্তা সূত্র বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ট্রাম্পের বক্তব্যকে ভুল বলে উল্লেখ করেছে। তারা বলছে, যুক্তরাষ্ট্র আসলে সামরিক প্রস্তুতির জন্য সময় নিচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো খারাপ চুক্তি হলে ইসরায়েল তা মেনে নেবে না। তথ্যসূত্র : শাফাক নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জয় বাংলা’ লিখে মন্তব্য, ১৪ বছরের কিশোরকে গ্রেপ্তারের নিন্দা ছাত্রলীগের মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক