খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ তালিকায় বাংলাদেশ, তীব্র ঝুঁকির দিকে যাচ্ছে দেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ মার্চ, ২০২৬

খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ তালিকায় বাংলাদেশ, তীব্র ঝুঁকির দিকে যাচ্ছে দেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ মার্চ, ২০২৬ |
টানা প্রায় দুই বছর ধরে খাদ্য মূল্যস্ফীতির উচ্চ ঝুঁকির ‘লাল’ শ্রেণি থেকে বের হতে পারেনি বাংলাদেশ। সামগ্রিক মূল্যস্ফীতি কিছুটা কমলেও খাদ্যপণ্যের দামে সাম্প্রতিক সময়ে আবার ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে, যা অর্থনীতিতে নতুন চাপ তৈরি করছে। সর্বশেষ বৈশ্বিক খাদ্য নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ‘লাল’ শ্রেণিতেই রাখা হয়েছে। সংস্থাটির হিসাবে, ৫ থেকে ৩০ শতাংশের মধ্যে খাদ্য মূল্যস্ফীতি থাকা দেশগুলো এই শ্রেণিতে পড়ে। টানা প্রায় ১০ মাস ধরে এ অবস্থানে রয়েছে বাংলাদেশ, যা খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকি অব্যাহত থাকার ইঙ্গিত দেয়। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা বাংলাদেশের আমদানি নির্ভর অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে জ্বালানি ও পরিবহন খাতে ব্যয় বাড়লে

তার প্রভাব খাদ্য সরবরাহ ব্যবস্থায় পড়ে এবং মূল্যস্ফীতি আরও উসকে দিতে পারে। এতে সামনের দিনে বাজারে চাপ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) -এর নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, খাদ্য মূল্যস্ফীতির বর্তমান প্রবণতা উদ্বেগজনক। বৈশ্বিক ও আঞ্চলিক সংকট দীর্ঘায়িত হলে আমদানি ব্যয় বৃদ্ধি পাবে এবং সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হবে, যার নেতিবাচক প্রভাব মূল্যস্ফীতিতে পড়বে। তার মতে, পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশের অগ্রগতি সীমিত। এদিকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্যে দেখা যায়, ফেব্রুয়ারিতে খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ৩০ শতাংশে, যা গত ১৩ মাসের মধ্যে সর্বোচ্চ। কয়েক মাস ধরে নিম্নমুখী থাকার পর সাম্প্রতিক

সময়ে এ সূচক আবার বাড়তে শুরু করেছে। দীর্ঘ সময় ধরে উচ্চ খাদ্য মূল্যস্ফীতি বজায় থাকায় নিম্ন ও সীমিত আয়ের মানুষের ওপর চাপ বাড়ছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তাদের মতে, আয়ের বড় অংশ খাদ্যে ব্যয় হওয়ায় মূল্যস্ফীতির এই ঊর্ধ্বগতি জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিচ্ছে এবং ক্রয়ক্ষমতা কমিয়ে দিচ্ছে। বিশ্বব্যাংকের শ্রেণিবিন্যাস অনুযায়ী, খাদ্য মূল্যস্ফীতি ৩০ শতাংশ বা তার বেশি হলে ‘বেগুনি’, ৫ থেকে ৩০ শতাংশ হলে ‘লাল’, ২ থেকে ৫ শতাংশ হলে ‘হলুদ’ এবং ২ শতাংশের নিচে হলে ‘সবুজ’ শ্রেণিতে রাখা হয়। বর্তমানে বাংলাদেশ ‘লাল’ শ্রেণিতেই অবস্থান করছে, যা মাঝারি থেকে উচ্চ ঝুঁকির সংকেত বহন করে। অর্থনীতিবিদরা বলছেন, বৈশ্বিক বাজারে অস্থিরতা, ডলারের বিনিময় হার, জ্বালানি ব্যয়

ও সরবরাহ ব্যবস্থার সীমাবদ্ধতা—সব মিলিয়ে খাদ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ তৈরি করছে। নীতিগত সমন্বয় ও কার্যকর বাজার ব্যবস্থাপনা না থাকলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে দেয়ালে দেয়ালে ছাত্রলীগের পোস্টারিং: নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু,নির্যাতনের অভিযোগ স্বজনদের নিঃসঙ্গ এক সন্তের বিদায় দশ জনের দল নিয়ে রোমাঞ্চ জিতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে আওয়ামীলীগ সরকারের অধীনে সংসদ ভবন চত্ত্বরে বিদেশী কোন দেশের স্বাধীনতা দিবস পালন হলে কি হতো? মুক্তিযুদ্ধের সংজ্ঞা থেকে জামায়াত-মুসলিম লীগ-নেজামে ইসলামের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছিল অন্তর্বর্তী সরকার মার্কিন স্বার্থ রক্ষায় ‘ককাস অব আমেরিকা ইন ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’ হালান্ডকে আটকানো নিয়ে যা বললেন ব্রাজিল কোচ জাতীয় সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে হঠাৎই জ্বলে উঠলেন আনু মুহাম্মদ জুলাই নিয়ে মন্তব্য করায় আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ৩০০ দরিদ্রের উন্নয়ন প্রকল্পে বরাদ্দ ৮ কোটি, দেশি-বিদেশি ৪৭৩ পরামর্শকের ব্যয় ৫৩ কোটি! চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন