ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের
যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি
হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল
এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক
চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং
জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন
যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ
ইরাকে বিমান হামলায় শিয়া আধাসামরিক বাহিনীর কমান্ডারসহ নিহত ১৫
ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে আধাসামরিক বাহিনী পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) একটি ঘাঁটিতে বিমান হামলায় অন্তত ১৫ যোদ্ধা নিহত হয়েছে।
নিরাপত্তা ও স্বাস্থ্য সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার ভোরে চালানো এ হামলায় নিহতদের মধ্যে পিএমএফ-এর আনবার অপারেশন কমান্ডার সাদ আল-বাইজিও রয়েছেন।
এক বিবৃতিতে পিএমএফ তাদের কমান্ডার সাদ আল-বাইজি ও তার ১৪ সঙ্গীর মৃত্যুর কথা নিশ্চিত করেছে।
গোষ্ঠীটি এই হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে জানিয়েছে, কর্তব্যরত অবস্থায় একটি কমান্ড সদর দপ্তর লক্ষ্য করে মার্কিন বিমান হামলাটি চালানো হয়।
স্বাস্থ্য সূত্রগুলো জানিয়েছে, হামলায় আরও ৩০ জন আহত হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
শীর্ষ কমান্ডারদের উপস্থিতিতে একটি নিরাপত্তা বৈঠক চলাকালীন
ওই সদর দপ্তরকে লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে সূত্রগুলো যোগ করেছে। পিএমএফ বা ‘হাশদ আল-শাবি’ হলো মূলত শিয়া সশস্ত্র উপদলগুলোর একটি জোট, যা ইরাকি রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর অন্তর্ভুক্ত। এই বাহিনীভুক্ত উপদলগুলোর মধ্যে ইরানের সঙ্গে মিত্রতা থাকা বেশ কিছু গোষ্ঠী রয়েছে।
ওই সদর দপ্তরকে লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে সূত্রগুলো যোগ করেছে। পিএমএফ বা ‘হাশদ আল-শাবি’ হলো মূলত শিয়া সশস্ত্র উপদলগুলোর একটি জোট, যা ইরাকি রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর অন্তর্ভুক্ত। এই বাহিনীভুক্ত উপদলগুলোর মধ্যে ইরানের সঙ্গে মিত্রতা থাকা বেশ কিছু গোষ্ঠী রয়েছে।





