বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের স্থায়ী বহিষ্কারের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে প্রগতিশীল শিক্ষক সমাজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ মার্চ, ২০২৬

বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের স্থায়ী বহিষ্কারের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে প্রগতিশীল শিক্ষক সমাজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ মার্চ, ২০২৬ |
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের ফার্মাকোলজি বিভাগের প্রফেসর ড. পূর্বা ইসলাম, ফিজিওলজি বিভাগের প্রফেসর ড. আফরিনা মুস্তারি, পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. আজহারুল ইসলাম, অ্যাকোয়াকালচার বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ সাজ্জাদ হোসেন, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রফেসর ড. উজ্জল কুমার নাথ এবং পোল্ট্রি সায়েন্স বিভাগের প্রফেসর ড. সুবাস চন্দ্র দাস—এই ছয় জন সম্মানিত শিক্ষককে আজ (২৪ মার্চ ২০২৬) স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রগতিশীল শিক্ষক সমাজের এক বিবৃতিতে বলা হয়, ড. মুহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের নিয়োগকৃত উপাচার্যের নেতৃত্বে এই বহিষ্কার সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা ও স্বেচ্ছাচারী প্রক্রিয়ায় হয়েছে। আইন ও বিধিবিধান উপেক্ষা করে নেওয়া এই সিদ্ধান্ত দেশের উচ্চশিক্ষা অঙ্গনে এক ‘গভীর অন্ধকার

অধ্যায়ের’ সূচনা করেছে। বিবৃতিতে আরও বলা হয়, ড. ইউনুসের প্রায় ১৮ মাসের শাসনামলে শিক্ষাঙ্গনে ‘মব সন্ত্রাসের’ মাধ্যমে ইতিহাসের জঘন্যতম নির্যাতন চালানো হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চ আদালত অবমাননা করে ৫৯ জন শিক্ষককে বরখাস্ত, পদ অবনমন ও বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। আজকের এই ছয় জনের স্থায়ী বহিষ্কার সেই ধারাবাহিকতারই অংশ। প্রগতিশীল শিক্ষক সমাজের দাবি, নতুন সরকারের কাছে তারা প্রত্যাশা করেছিলেন যে, ইউনুস আমলের দুঃশাসনের ফলে বিপর্যস্ত শিক্ষাঙ্গন পুনরুদ্ধার হবে। শত শত শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীর বহিষ্কার, মিথ্যা মামলা ও একাডেমিক শাস্তি প্রত্যাহার করা হবে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় তারা গভীর হতাশা প্রকাশ করেছেন। বিবৃতিতে সরকারের কাছে চার

দফা জোরালো দাবি উত্থাপন করা হয়েছে: ১. সকল অন্যায় ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বহিষ্কারাদেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে। ২. শিক্ষাঙ্গনে নিরাপদ, স্বাভাবিক ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। ৩. ড. মুহাম্মদ ইউনুসের অপকর্ম বাস্তবায়নে জড়িত সংশ্লিষ্ট উপাচার্যদের অবিলম্বে অপসারণ করতে হবে। ৪. শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে গৃহীত সকল অন্যায় ও দমনমূলক পদক্ষেপ বাতিল করতে হবে। বিবৃতিতে স্বাক্ষর করেন বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজের দপ্তর সম্পাদক ডক্টর মাহবুব আলম প্রদীপ, যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক। প্রগতিশীল শিক্ষক সমাজ আশা প্রকাশ করেছে যে, সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে শিক্ষাঙ্গনে শৃঙ্খলা, ন্যায়বিচার ও একাডেমিক স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ