ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ
যুবলীগ নেতার সাজা কমাতে অনুরোধ চিফ প্রসিকিউটরের
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক
চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল
আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা
যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০
বিএনপির বড় সংকট ‘গুপ্ত জামায়াত’, আওয়ামী লীগ নিষিদ্ধ করা আত্মঘাতী: আনিস আলমগীর
‘এখন খুঁজলেও আর ভিক্ষুক পাওয়া যায় না’, জানালেন বিএনপির এমপি বাবুল
লালমনিরহাট-২ আসনের এমপি রোকন উদ্দিন বাবুল বলেন, এখন মানুষ তিন বেলাই ভাত খায়। ভিক্ষুক খুঁজে পাওয়া যায় না। মিলাদ দিলে খুঁজে খুঁজে ভিক্ষুক যোগাড় করতে হয়। দেশে মুন্সির চেয়ে ভিক্ষুকের অভাব বেশি। মুন্সি অ্যাভেইলঅ্যাবল, কিন্তু ভিক্ষুক খুঁজতে হয়।
আজ ১২ই এপ্রিল, রোববার সকালে নিজ নির্বাচনী আসনের কালীগঞ্জ উপজেলার গোড়ল চৌপতি এলাকার নৌকার মোড় নামক স্থানে রাস্তা পাকা করার কাজ উদ্বোধনের সময় এক পথসভায় এমন কথা বলেন বিএনপির এই সংসদ সদস্য।
রোকন উদ্দিন বাবুল বলেন, বিগত সময় ‘ভোট ছাড়াই’ এমপি হওয়ায় আওয়ামী লীগের এমপিদের কোনো জবাবদিহিতা ছিল না। জনগণ আমাদের ভোটের মাধ্যমে নির্বাচিত করেছেন। গ্রামীণ জনপদের উন্নয়নে সড়ক, ব্রিজ, কালভার্ট নির্মাণ করা প্রয়োজন।
আমরা সে কাজ শুরু করেছি, আজ সে যাত্রা শুরু হলো। আমরা নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ শুরু করেছি। কৃষিপ্রধান দেশে কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকরা যেন খুব সহজে উৎপাদন ও পণ্য পরিবহন করতে পারেন, সে ব্যবস্থা করা হবে, বলেন এই সাংসদ। এলাকার নাম ‘নৌকার মোড়’ প্রসঙ্গে বাবুলের দাবি, নৌকা ভাগ্যের উন্নয়ন ঘটাতে পারেনি, তবুও নাম রেখেছে নৌকার মোড়। তিনি বলেন, ধানের শীষ আপনাদের স্বপ্নপূরণে রাস্তা পাকা করছে, তাই আজ থেকে এ মোড়ের নাম হবে ধানের শীষ মোড়। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া চান তিনি। কালীগঞ্জ উপজেলায় ১৩ কোটি টাকা ব্যয়ে ১৪ কিলোমিটার দীর্ঘ ছয়টি সড়ক নির্মাণ কাজ উদ্বোধন করেন এমপি রোকন
উদ্দিন বাবুল। এসময় তার সঙ্গে ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আক্তার জাহান, উপজেলা প্রকৌশলী হাবিবুর রহমান ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।