‘মুখে ঘুষির’ ধাক্কা সামলে আর্সেনালকে ঘুরে দাঁড়ানোর তাগিদ আর্তেতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ এপ্রিল, ২০২৬

‘মুখে ঘুষির’ ধাক্কা সামলে আর্সেনালকে ঘুরে দাঁড়ানোর তাগিদ আর্তেতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ এপ্রিল, ২০২৬ |
শনিবার বোর্নমাউথের কাছে ২-১ গোলের হারকে ‘মুখে সজোরে ঘুষি’র সঙ্গে তুলনা করেছেন মিকেল আর্তেতা। প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই যখন হাতছাড়া হওয়ার উপক্রম, তখন দলের খেলোয়াড়দের শক্তভাবে ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। ম্যাচের ১৭ মিনিটে জুনিয়র ক্রুপির গোলে এগিয়ে যায় সফরকারী বোর্নমাউথ। এরপর পেনাল্টি থেকে গোল করে ধুঁকতে থাকা আর্সেনালকে সমতায় ফেরান ভিক্টর গিওকেরেস। কিন্তু ৭৪ মিনিটে অ্যালেক্স স্কট পুনরায় বোর্নমাউথকে লিড এনে দিলে আর ম্যাচে ফিরতে পারেনি আর্তেতার দল। এটি এই মৌসুমে ঘরের মাঠে গানার্সদের দ্বিতীয় হার। লিগে এখনো ছয় ম্যাচ বাকি এবং দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে নয় পয়েন্টে এগিয়ে আছে আর্সেনাল। তবে পেপ গার্দিওলার দল দুটি ম্যাচ কম খেলায়

শিরোপার লড়াই এখন উন্মুক্ত। আগামী রবিবার ইতিহাদে এই দুই দলের মুখোমুখি লড়াইটিই সম্ভবত লিগের ভাগ্য নির্ধারণ করে দেবে। ম্যাচ শেষে হতাশ আর্তেতা বলেন, ‘এটি একটি বড় ধাক্কা, আমি ছেলেদের সেটাই বলেছি। এখন আমরা এর প্রতিক্রিয়ায় কী করি সেটাই দেখার বিষয়। আমরা আমাদের চেনা ছন্দ থেকে অনেক দূরে ছিলাম। তবে আমি প্রকাশ্যে কোনো খেলোয়াড়ের সমালোচনা করতে চাই না।’ কয়েক সপ্তাহ আগেও চার শিরোপার স্বপ্নে বিভোর থাকা আর্সেনাল এখন ঘরোয়া ফুটবলে টানা তিন ম্যাচে হারল। ২০০৪ সালের পর প্রথম লিগ শিরোপা জয়ের দৌড়ে এখনো তারাই এগিয়ে, যদিও গত তিন মৌসুমে রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। মানসিক লড়াই আর্তেতা স্বীকার করেছেন, খেলোয়াড়দের মানসিকভাবে চাঙা করাই এখন

বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, ‘আমরা জানি আমাদের সামনে কী সুযোগ। ক্লাব হিসেবে অনেকদিন আমরা এটি অর্জন করতে পারিনি। তবে আমি শুধু সেই বিষয়গুলো নিয়ে ভাবতে চাই যা আমাদের নিয়ন্ত্রণে আছে।’ আর্সেনাল কোচ এখন দ্রুত চোটাক্রান্ত খেলোয়াড়দের ফিরে পেতে মরিয়া। শনিবারের ম্যাচে ছিলেন না বুকায়ো সাকা, মার্টিন ওডেগার্ড, জুরিয়েন টিম্বার ও রিকার্ডো ক্যালাফিওরি। আর্তেতার মতে, ‘আমাদের সবাইকে ফিট পাওয়া জরুরি। গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা ফিরলে আমরা আরও শক্তিশালী হব। বাকিদেরও দায়িত্ব নিতে হবে, শুরুটা করতে হবে আমাকেই।’ আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে স্পোর্টিং লিসবনের মুখোমুখি হবে আর্সেনাল। প্রথম লেগে তারা ১-০ গোলে এগিয়ে আছে। এর চার দিন পরেই ম্যানচেস্টার সিটির বিপক্ষে সেই

‘অগ্নিপরীক্ষা’, যা নির্ধারণ করবে গানার্সদের শিরোপা ভাগ্য।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম নেত্রকোনায় বোনের বাড়িতে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও)