কুষ্টিয়ায় পীর হত্যায় নিন্দা, জড়িতদের বিচারের দাবি ‘মাকাম’-এর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ এপ্রিল, ২০২৬

কুষ্টিয়ায় পীর হত্যায় নিন্দা, জড়িতদের বিচারের দাবি ‘মাকাম’-এর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ এপ্রিল, ২০২৬ |
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিফনগরে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ পীরের দরবারে হামলা চালিয়ে পীর শামীম আল জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সুফি সমাজকেন্দ্রিক গবেষণা প্রতিষ্ঠান ‘মাকাম: সেন্টার ফর সুফি হেরিটেজ’। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি। এদিকে এ ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ছাত্রজোট, উদীচীসহ বিভিন্ন সংগঠণ প্রতিবাদ জানিয়েছে। তারা মব সৃষ্টিকারী তৌহিদী জনতাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। শনিবার রাতে ‘মাকাম’ কর্তৃক গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দুপুর আড়াইটার দিকে দৌলতপুর উপজেলার ফিলিফনগর এলাকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে একটি উগ্র গোষ্ঠী পীরের দরবারে হামলা চালায়। পুলিশের

উপস্থিতিতেই কুষ্টিয়ায় উগ্রবাদী-তৌহিদি হামলায় পীর নিহত: আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ-লুটপাট এ সময় তারা পীর শামীম আল জাহাঙ্গীরকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। হামলাকারীরা দরবারে ভাঙচুর ও অগ্নিসংযোগও চালায়, লুটে নিয়ে যায় মূল্যবান সামগ্রী। এ ঘটনায় মাজারের আরও কয়েকজন আহত হয়েছেন। মাকাম জানায়, অন্তর্র্বতী সরকারের সময় দেশে অন্তত ৯৭টি মাজারে হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় তিনজন নিহত এবং ৪৬৮ জন আহত হন। এর মধ্যে ১১টি ঘটনায় মামলা হলেও অধিকাংশ ক্ষেত্রেই দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। সংগঠনটি আরও উল্লেখ করে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ক্ষতিগ্রস্ত মাজারগুলোর পুনর্বাসন, সংস্কার এবং দীর্ঘমেয়াদি সমাধানের দাবিতে ১২টি রাজনৈতিক দলের কাছে চিঠি দেওয়া হলেও তাদের নির্বাচনী ইশতেহারে এ বিষয়ে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি

না থাকায় হতাশা প্রকাশ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, অন্তর্র্বতী সরকারের ধারাবাহিকতায় বর্তমান সরকারের উদাসীনতা ও গাফিলতির কারণেই কুষ্টিয়ার মতো নৃশংস ঘটনা ঘটেছে। মাকাম এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি পুনর্ব্যক্ত করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে? মহাকাশে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান, ১৪৬ বিদেশি আটক প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও