১০ হাজার কিলোমিটার দৌড়ে বিশ্বরেকর্ড! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ এপ্রিল, ২০২৬

১০ হাজার কিলোমিটার দৌড়ে বিশ্বরেকর্ড!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ এপ্রিল, ২০২৬ |
টানা ১০০ দিন ধরে প্রতিদিন ১০০ কিলোমিটার দৌড়ে অবিশ্বাস্য এক বিশ্বরেকর্ড গড়েছেন চীনের এক ম্যারাথন দৌড়বিদ। এই দীর্ঘ সময়ে তিনি মোট ১০ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের নজর কেড়েছেন। হুয়াং ঝেংলং, যিনি ‘লং শাও’ নামেও পরিচিত, গত বছরের ৬ ডিসেম্বর থেকে শুরু করে চলতি বছরের ১৫ মার্চ পর্যন্ত দক্ষিণ চীনের ফোশান শহরে এই দুঃসাহসিক অভিযান সম্পন্ন করেন। সাম্প্রতিক বছরগুলোতে দীর্ঘপাল্লার দৌড়ের ক্ষেত্রে এটিকে অন্যতম কঠিন চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তার এমন কৃতিত্বে প্রতিদিন ১০০ কিলোমিটার দৌড়ানো সাধারণ মানুষের সহ্য ক্ষমতার অনেক ঊর্ধ্বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই অনন্য অর্জনের মাধ্যমে হুয়াং এখন ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস’-এ নাম লেখানোর

অন্যতম দাবিদার। হুয়া ঝেংলংয়ের এই সাফল্য এতটা সহজেও আসেনি। এর পেছনে রয়েছে দীর্ঘদিনের কঠোর পরিশ্রম ও ত্যাগ। করোনা মহামারির সময় তিনি এই লক্ষ্য স্থির করেছিলেন এবং প্রশিক্ষণে পূর্ণ মনোযোগ দিতে নিজের ব্যবসা পর্যন্ত বন্ধ করে দিয়েছিলেন। এমনকি মূল চ্যালেঞ্জ শুরু করার আগে তিনি পুরো চীনজুড়ে এক বছরেরও বেশি সময় ধরে প্রতিদিন দৌড়ানোর অভ্যাস করেন। ধীরে ধীরে তিনি প্রতিদিন দৌড়ের দূরত্ব বাড়িয়ে নিজের স্ট্যামিনা বা সহ্য ক্ষমতা বৃদ্ধি করেন। চ্যালেঞ্জ চলাকালীন হুয়াংয়ের শারীরিক সুরক্ষা নিশ্চিত করতে কাজ করেছে একটি পেশাদার দল। চিকিৎসক এবং পুষ্টিবিদদের সমন্বয়ে গঠিত এই দলটি নিয়মিত তার খাদ্যাভ্যাস, বিশ্রাম এবং শারীরিক অবস্থার ওপর নজর রাখতেন, যাতে চরম শারীরিক

চাপের মধ্যেও তিনি সুস্থ থাকতে পারেন। সূত্র: সামা টিভি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম নেত্রকোনায় বোনের বাড়িতে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও)