একে একে মার্কিন বিজ্ঞানীর রহস্যজনক মৃত্যু, নিযুক্ত ছিলেন বিভিন্ন স্পর্শকাতর প্রকল্পে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৬

একে একে মার্কিন বিজ্ঞানীর রহস্যজনক মৃত্যু, নিযুক্ত ছিলেন বিভিন্ন স্পর্শকাতর প্রকল্পে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৬ |
যুক্তরাষ্ট্রে মহাকাশ ও পারমাণবিক গবেষণার সঙ্গে যুক্ত বিজ্ঞানীদের একের পর এক রহস্যজনক মৃত্যু ও নিখোঁজ হওয়ার ঘটনায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এ বিষয়টি নিয়ে সরাসরি মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, খুব শিগগিরই এ রহস্যের স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যেতে পারে। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সাল থেকে অন্তত ৯ থেকে ১০ জন বিজ্ঞানী অস্বাভাবিক পরিস্থিতিতে মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। এদের বেশিরভাগই মহাকাশ প্রযুক্তি, পারমাণবিক অস্ত্র গবেষণা এবং উন্নত বৈজ্ঞানিক প্রকল্পে যুক্ত ছিলেন। কয়েকটি ঘটনা ঘিরে সন্দেহ তৈরি হয়েছে, কারণ সেগুলো পরিষ্কারভাবে ব্যাখ্যা করা যাচ্ছে না। এই ঘটনাগুলো পরস্পরের সঙ্গে যুক্ত কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প আশাবাদ প্রকাশ

করে বলেন- হতে পারে এটি কাকতালীয়। তবে আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যেই বিষয়টি পরিষ্কার হতে পারে। তিনি জানান, এ নিয়ে ইতোমধ্যে উচ্চপর্যায়ের বৈঠকও হয়েছে। হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, নিহত বা নিখোঁজদের মধ্যে কয়েকজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। ফলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দ্রুতই একটি নির্ভরযোগ্য সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা চলছে। বার্তাসংস্থা আনাদলু এজেন্সি এর প্রতিবেদনে বলা হয়েছে নিখোঁজ বা মৃত ব্যক্তিরা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ গবেষণা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত ছিলেন। এর মধ্যে রয়েছে নাসা, এমআইটি ন্যাশনাল ল্যাবরেটরিতে তারা কর্মরত ছিলেন। এসব প্রতিষ্ঠান পারমাণবিক অস্ত্র উন্নয়ন, মহাকাশ প্রযুক্তি এবং ভবিষ্যৎ জ্বালানি নিয়ে কাজ করে, যা জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে

আইনশৃঙ্খলা বাহিনীর অনেক কর্মকর্তা এবং বিশেষজ্ঞ মনে করছেন, ঘটনাগুলোর মধ্যে সংগঠিত কোনো যোগসূত্রের প্রমাণ এখনো পাওয়া যায়নি। হাভার্ড ইউনিভার্সিটির পদার্থবিজ্ঞানী আভি লোয়েব বলেন, প্রতিটি ঘটনা আলাদাভাবে তদন্ত করা প্রয়োজন এবং এগুলোকে বড় কোনো ষড়যন্ত্র হিসেবে দেখার আগে সতর্ক থাকা উচিত। এদিকে ইন্ডিয়া টুডে জানায়, অনেক নিখোঁজ বিজ্ঞানী বাসা থেকে বের হওয়ার সময় মোবাইল ফোন, মানিব্যাগ ও প্রয়োজনীয় জিনিসপত্র রেখে গিয়েছিলেন। এছাড়া কয়েকজনের মৃত্যু হয়েছে সহিংস বা রহস্যজনক পরিস্থিতিতে। সাবেক এফবিআই কর্মকর্তা ক্রিস বলেন, গুপ্তচরবৃত্তি বা লক্ষ্য করে অপহরণের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। ফলে সংবেদনশীল তথ্যের সঙ্গে যুক্ত বিজ্ঞানীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!