একান্ত সাক্ষাৎকারে শেখ হাসিনা: অর্থনীতি, জঙ্গিবাদ ও পররাষ্ট্রনীতিতে ইউনূস ও বিএনপি সরকার দেশের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ মে, ২০২৬

একান্ত সাক্ষাৎকারে শেখ হাসিনা: অর্থনীতি, জঙ্গিবাদ ও পররাষ্ট্রনীতিতে ইউনূস ও বিএনপি সরকার দেশের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মে, ২০২৬ |
দেশে ক্ষমতার পালা বদলের প্রায় দুই বছর; এরমধ্যে আন্তর্জাতিক বৃহৎ গণমাধ্যমগুলোতে বেশ কিছু সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি ভারতের প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজারকে দেওয়া আরেক সাক্ষাৎকারে মাথা উঁচু করে দেশে ফিরবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রনীতি, অর্থনীতি এবং জঙ্গিবাদ পরিস্থিতি নিয়ে একের পর এক তীক্ষ্ণ অভিযোগ তুলেছেন ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার ও বর্তমান বিএনপি সরকারের বিরুদ্ধে। একই সঙ্গে বাংলাদেশের মানুষের মনে এখনো আওয়ামী লীগ বিরাজমান বলেও উল্লেখ করেছেন তিনি। দলের পুনর্গঠন ও কর্মীদের প্রতি বার্তা দুই বছরের কঠিন সময়ে দলের অবস্থা এবং পুনর্গঠন প্রশ্নে হাসিনা বলেন, পরিমার্জন বা শুদ্ধিকরণ স্বাভাবিক ধারাবাহিক প্রক্রিয়া। কোনো কোনো ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিবিশেষের

বিরুদ্ধে অভিযোগ উঠলে আওয়ামী লীগ যথাযথ গুরুত্বের সঙ্গে তা বিবেচনা করেছে। ক্ষমতায় থাকার সময়ও অন্যায়ে লিপ্ত মন্ত্রী-সাংসদদের শাস্তি দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি। হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে কর্মীদের উদ্দেশে তিনি বলেন, আঁচে পুড়লেই সোনা খাঁটি হয়, এটি প্রাকৃতিক শুদ্ধিকরণও। আজ যাঁরা অত্যাচার সত্ত্বেও দলের হয়ে লড়ছেন তাঁরাই প্রকৃত আওয়ামী লীগ। যাঁরা ব্যক্তিগত স্বার্থে দলকে ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন, তাঁরা হয় ভোল বদলেছেন অথবা চুপ হয়ে গেছেন। পররাষ্ট্রনীতিতে দেশের স্বার্থ বিসর্জন ড. ইউনূসের সরকারের সময় পাকিস্তান ও চীনের সঙ্গে ঢাকার সম্পর্ক ঘনিষ্ঠ হতে দেখা গিয়েছিল। বিএনপি সরকার আসার পরেও সেই ধারা অব্যাহত। বিষয়টি কীভাবে দেখছেন জানতে চাইলে শেখ হাসিনা বলেন, পররাষ্ট্রনীতির মূল কথা সকলের

সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়। এই বন্ধুত্ব স্থাপনের মূল লক্ষ্য দেশের জনকল্যাণ এবং ভিত্তি হল সাম্য। তাঁর সরকার বন্ধুত্বপ্রতিম সব রাষ্ট্রের সঙ্গেই স্বচ্ছতার সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রেখেছিল। তিনি সরাসরি অভিযোগ করেন, ইউনূসের নেতৃত্বাধীন সরকার এবং বর্তমান বিএনপি সরকার — উভয় ক্ষেত্রেই দেশের স্বার্থকে জলাঞ্জলি দেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত বলার সময় এখনো আসেনি বলে মন্তব্য করেন তিনি। জঙ্গিবাদ পুনরুত্থানের আশঙ্কা জঙ্গিবাদ প্রসারের আশঙ্কা নিয়ে বর্তমান সরকারের দিকে সরাসরি অভিযোগের আঙুল তোলেন হাসিনা। তিনি বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়েত জোট সরকারের সময় বাংলাদেশ জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত হয়েছিল। আদালতসহ দেশের ৬৩টি জেলায় একযোগে বোমা হামলা, তাঁর নিজের উপর গ্রেনেড হামলা, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়

দশ ট্রাক অবৈধ অস্ত্র আমদানি, বিভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা এবং বিচারককে হত্যার মতো ঘটনা সেই সময় ঘটেছিল। তিনি দাবি করেন, তাঁর সরকার সন্ত্রাসবাদের প্রশ্নে শূন্য সহনশীলতা নীতি নিয়ে এসেছিল। আইনের আধুনিকীকরণ, জঙ্গিবাদ নির্মূলে বিশেষ সেল গঠন এবং যথাযথ নজরদারির মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছিল। কিন্তু এখন আবার সেই অন্ধকার দিন ফিরে আসছে বলে সতর্ক করেন তিনি। তাঁর অভিযোগ, সন্ত্রাসবাদে দীক্ষিত অনেকেই সাজানো নির্বাচনের মাধ্যমে সাংসদ হয়েছেন। সন্ত্রাস দমনে বড় ভূমিকা নেওয়া আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার অনেকের চাকরি কেড়ে নেওয়া হয়েছে। অন্যদিকে সন্ত্রাসে যুক্ত ব্যক্তিরা মুক্তি পেয়ে প্রকাশ্যে কাজকর্ম শুরু করেছেন। অর্থনীতি ধ্বংসের অভিযোগ দেশের অর্থনীতি নিয়েও সরব হন হাসিনা। তাঁর অভিযোগ, সুনির্দিষ্ট

পরিকল্পনার মাধ্যমে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করেছে। সন্ত্রাসের মাধ্যমে বড় বড় শিল্প প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। মাত্র দেড় বছরে দেশি ও বিদেশি উৎস থেকে ঋণ করা হয়েছে ৩ লাখ ৭৩ হাজার কোটি টাকা। আর তারেক রহমানের সরকারের তিন মাসেই ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ কোটি টাকা। জনজীবনের কষ্টের চিত্র তুলে ধরে তিনি বলেন, বিদ্যুৎ, তেল, গ্যাস, সেচের পানি ও সারের সংকট দেখা দিয়েছে। কর্মসংস্থান কমায় মানুষের আয় কমেছে, পণ্যের দাম বেড়েছে। আওয়ামী লীগের শাসনামলের অর্থনৈতিক সাফল্য প্রমাণ করতে তিনি পরিসংখ্যানের আশ্রয় নেন। তিনি জানান, ২০০৬ সালে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের শেষ বাজেট ছিল ৭০ হাজার কোটি টাকা,

অথচ তাঁর সরকারের শেষ বাজেটের আকার ছিল ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। এই পরিসংখ্যানই প্রমাণ করে আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতিকে কতটা সুদৃঢ় করতে পেরেছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল