অবশেষে ক্ষমা চাইলেন পপি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৫
     ১০:৫৩ অপরাহ্ণ

অবশেষে ক্ষমা চাইলেন পপি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৫ | ১০:৫৩ 130 ভিউ
দীর্ঘদিন আড়ালে থাকার কারণে আটকে আছে চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি অভিনীত একাধিক সিনেমা। এর মধ্যে রয়েছে ‘ভালোবাসার প্রজাপতি’, ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’-সহ কয়েকটি কাজ। নির্মাতারা জানিয়েছিলেন, পপির অনুপস্থিতিতে তারা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। অবশেষে নীরবতা ভেঙে এসব সিনেমার জন্য দুঃখ প্রকাশ করলেন পপি। পাঁচ বছরের বেশি সময় ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন এই অভিনেত্রী। যদিও ২০২২ সালের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভিডিওবার্তার মাধ্যমে উপস্থিত হয়েছিলেন তিনি। এ বছরের শুরুতে পারিবারিক দ্বন্দ্বের কারণে প্রকাশ্যে এসে বিয়ে, সন্তান ও সংসারের খবর জানান। তখন নির্মাতারা আশা করেছিলেন, হয়তো আটকে থাকা সিনেমাগুলোর কাজ শেষ করবেন পপি। তবে এতদিন তিনি কোনো মন্তব্য করেননি। অবশেষে ১০ সেপ্টেম্বর জন্মদিনে সংবাদমাধ্যমকে দেওয়া

এক সাক্ষাৎকারে পপি স্বীকার করেন, তার কারণে কয়েকটি সিনেমা ঝুলে গেছে। তিনি বলেন, ‘দুটি সিনেমা নয়, আমার আরও কয়েকটি সিনেমা আটকে আছে। তার জন্য মন থেকে আন্তরিকভাবে দুঃখিত। আমার কারণে এসব সিনেমার নির্মাতারা বিপাকে আছেন। কিন্তু মানুষের জীবনের সব সিদ্ধান্ত হয় ওপর থেকে। মানুষ চাইলেও অনেক কিছু করতে পারে না। মনের অজান্তেই হোক কিংবা পরিস্থিতির কারণেই হোক, আমার গ্যাপটা সৃষ্টি হয়েছে।’ তিনি আরও যোগ করেন, ‘ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃতভাবেই কাজগুলো আটকে গেছে। আমি কাউকে কোনো দিন বিপদে ফেলিনি, আমার দ্বারা কারও কোনো দিন ক্ষতি হয়নি। ইচ্ছা আছে, যদি কখনো সুযোগ হয়, আটকে থাকা কাজগুলো শেষ করে দেব। না হলে মাফ চেয়ে নেওয়া

ছাড়া করার কিছু নেই। তাঁরা যেন ভুল না বোঝেন, আমাকে যেন মাফ করে দেন।’ ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পপি জানান, ক্যামেরার সামনে ফেরার সম্ভাবনা খুবই কম। তবে সিনেমা প্রযোজনা করার ইচ্ছা আছে তার। এর আগেও তিনি প্রযোজক হিসেবে কাজ করেছেন। যদিও নতুন করে প্রযোজনা শুরু করার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নায়িকা থেকে প্রবাসী, কেন বলিউড ছাড়েন রাগেশ্বরী শেখ হাসিনার চিন্তা এত শক্তিশালী যে শত্রুরাও তা হুবহু নকল করে ‘১৫ বছর কী স্বার্থে কেন চুপ ছিলেন?’—ইকবাল করিম ভূঁইয়াকে খোলা চিঠিতে প্রশ্ন ভোট ব্যাংক দখলে জামায়াতের ভয়ংকর নীলনকশা: ৯ আসনে সাড়ে ৪ লাখ ‘বহিরাগত’ ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ ‘জুলাই সনদের আড়ালে এলজিবিটি ও পশ্চিমা এজেন্ডা?’—না ভোটের ডাক দিয়ে আসিফ মাহতাবের সতর্কবার্তা ‘নির্যাতিত’ যুবলীগ কর্মী রিয়াদের আর্তনাদ: ‘আগামী প্রজন্ম ও দেশকে বাঁচাতে পাতানো নির্বাচন বর্জন করুন’ ণভোট, এপস্টিন, ডিপি ওয়ার্ল্ড, সোমালিল্যান্ড ও গণহত্যা* ‘অবৈধ’ নির্বাচন বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটের ডাক গোলাম রাব্বানীর পেশাগত দায়িত্ব পালনকালে জাবিতে সাংবাদিককে ‘হেনস্তা’ পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৪ আবারও শাকিবের বিপরীতে সাবিলা নূর ধর্ষণ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল যুক্তরাষ্ট্রের জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ পিস্তল ও গোলাবারুদসহ স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ৩ শেরপুরে লুট হওয়া শটগানসহ বিএনপিকর্মী আটক ৩৮ কেজি গাঁজা, কাভার্ড ভ্যানসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা হাসিনার আহবানে সাড়া দিয়ে দেশবাসীকে নির্বাচন বয়কটের ডাক ১৬৭৫ জন বিশিষ্টজনের, সঙ্গে ১২ দাবি কাকে ভোট দিতে যাবেন?