শেরপুরে লুট হওয়া শটগানসহ বিএনপিকর্মী আটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ February, ২০২৬

শেরপুরে লুট হওয়া শটগানসহ বিএনপিকর্মী আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ February, ২০২৬ |
শেরপুর সদর থানা থেকে লুট হওয়া একটি শটগানসহ এক বিএনপিকর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। সোমবার ভোরে সদরের সাপমারী ও ভাতশালা ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক হারেজ মিয়া (৩২) জেলার সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী পশ্চিম সৈনিক পাড়া গ্রামের বাসিন্দা। যৌথবাহিনী জানিয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট করা হয়েছিল ওই শটগান। এরপর থেকে গোয়েন্দা অভিযান চালিয়ে আসছিল যৌথবাহিনী। ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাপমারী এলাকা থেকে শটগানটি জব্দ করা হয়। একইসঙ্গে বিএনপিকর্মী হারেজ মিয়াকে আটক করা হয়। শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার বলেন, ‘হারেজ মিয়ার বিরুদ্ধে সদর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।’ জনসাধারণের জানমালের

নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী। এ ছাড়া, সেনাবাহিনীর পক্ষ থেকে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ জয় বাংলা’ লিখে মন্তব্য, ১৪ বছরের কিশোরকে গ্রেপ্তারের নিন্দা ছাত্রলীগের মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ