‘অবৈধ’ নির্বাচন বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটের ডাক গোলাম রাব্বানীর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৬

আরও খবর

দীর্ঘ সাক্ষাৎকারে শেখ হাসিনা: ক্ষমতা গুরুত্বপূর্ণ নয়, তবে জনগণের প্রতি নিজের দায়বদ্ধতা উপেক্ষা করতে পারি না

রাজপথে সন্তানের সাথে মিছিলে মা, ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়

‘যুদ্ধবিরতি’র পরেও থামছে না হত্যা — গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৯৮৩

২৭ কোটি থেকে বাড়িয়ে ১,০৮১ কোটির বরাদ্দ: ইমাম-মুয়াজ্জিনের জীবন বদলাবে, নাকি ভোটের মাঠ গরম হবে?

রাউজানে প্রকাশ্যে যুবদল নেতাকে গুলি করে হত্যা, দলীয় কোন্দলকে দুষছেন কর্মীরা

আকারে নয়, বাস্তবায়নে বাজেটের সাফল্য: সিপিডি

শক্তিশালী মহলের প্রভাবে ধামাচাপা পড়ে গেল স্বামী-শাশুড়ির নির্যাতনে নিহত ডা. নাফিসা দিপ্রার নাম

‘অবৈধ’ নির্বাচন বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটের ডাক গোলাম রাব্বানীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৬ |
দেশকে দীর্ঘমেয়াদি অস্থিতিশীলতা ও গৃহযুদ্ধ থেকে বাঁচাতে আসন্ন নির্বাচন বর্জনের ডাক দিয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। এক ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার ও তাদের দোসররা দেশের প্রতিটি সেক্টর ধ্বংস করে জোরপূর্বক একটি সাজানো নির্বাচন ও অবৈধ গণভোটের আয়োজন করতে যাচ্ছে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের পথ সুগম করতে তিনি দেশপ্রেমিক নাগরিকদের এই ভোট বর্জনের আহ্বান জানান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় গোলাম রাব্বানী এসব কথা বলেন। ভিডিও বার্তায় গোলাম রাব্বানী বলেন, বিগত দেড় বছরে দেশের মানুষ কঠিন বাস্তবতার মধ্য দিয়ে গেছে। তিনি অভিযোগ করেন, ‘বর্তমানে এই অবৈধ সরকার ও তাদের মবতন্ত্রের দোসররা মানুষের শান্তি, জননিরাপত্তা, আইনশৃঙ্খলা,

বিচার বিভাগ, অর্থনীতি ও মুক্তিযুদ্ধের চেইনাসহ প্রতিটি সেক্টর ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত।’ তিনি দাবি করেন, দেশকে অস্থিতিশীল করে একটি দেশবিরোধী মৌলবাদী গোষ্ঠীর হাতে ক্ষমতা হস্তান্তর এবং নিজেদের অপকর্মের দায়মুক্তি পেতেই সরকার এই নির্বাচনের আয়োজন করছে। দেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠীকে নির্বাচন প্রক্রিয়ার বাইরে রাখা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান তুলে ধরে ছাত্রলীগের সাবেক এই সাধারণ সম্পাদক বলেন, ‘ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা এই অবৈধ ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন। কারাগারে থাকা ৯৩ শতাংশ রাজবন্দী এবং দেশের বাইরে থাকা প্রায় দেড় কোটি প্রবাসীর মধ্যে ৯৭ ভাগই এই নির্বাচন বর্জন করেছেন।’ জাতিসংঘসহ আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলো এই নির্বাচনকে অগ্রহণযোগ্য এবং

অংশগ্রহণমূলক নয় বলে রায় দিয়েছে উল্লেখ করে রাব্বানী বলেন, ‘তারা পর্যবেক্ষক পাঠাতেও অস্বীকৃতি জানিয়েছে।’ ভিডিও বার্তার শেষ অংশে তিনি সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সকলে একযোগে ভোট বর্জন করলে সরকার প্রত্যাশিত ভোটার উপস্থিতি দেখাতে ব্যর্থ হবে। ফলে দেশি-বিদেশি চাপে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পুনরায় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পথ সুগম হবে। বক্তব্য শেষে তিনি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান উচ্চারণ করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগ নেতা দেশে ফিরেছেন ভেবে চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পেটালো পুলিশ দিনাজপুরে মাথায় কাফনের কাপড় বেঁধে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করলেন জামায়াতের গুপ্ত কর্মী তারেক নানা অজুহাতে সাধারণ কৃষকদের ধান ফেরত, প্রভাবশালীদের নিম্নমানের ধান কিনছে সরকার দীর্ঘ সাক্ষাৎকারে শেখ হাসিনা: ক্ষমতা গুরুত্বপূর্ণ নয়, তবে জনগণের প্রতি নিজের দায়বদ্ধতা উপেক্ষা করতে পারি না বগুড়ায় একরাতে তিন মন্দিরে প্রতিমা ভাংচুর, জড়িতদের পরিচয় অজানা রাজপথে সন্তানের সাথে মিছিলে মা, ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ‘যুদ্ধবিরতি’র পরেও থামছে না হত্যা — গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৯৮৩ ২৭ কোটি থেকে বাড়িয়ে ১,০৮১ কোটির বরাদ্দ: ইমাম-মুয়াজ্জিনের জীবন বদলাবে, নাকি ভোটের মাঠ গরম হবে? ফায়ার স্টেশনের ভেতরে বহিরাগত নারী এনে আপত্তিকর নাচ-গানের আসর স্টেশন অফিসারের রাউজানে প্রকাশ্যে যুবদল নেতাকে গুলি করে হত্যা, দলীয় কোন্দলকে দুষছেন কর্মীরা আকারে নয়, বাস্তবায়নে বাজেটের সাফল্য: সিপিডি শক্তিশালী মহলের প্রভাবে ধামাচাপা পড়ে গেল স্বামী-শাশুড়ির নির্যাতনে নিহত ডা. নাফিসা দিপ্রার নাম শ্যুটার আসিফের পর ক্রিকেটার নাঈম: বিএনপি আমলে দুই ক্রীড়াবিদকে পুলিশি নির্যাতন ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি শিরোপাহীন দুই যুগ, কোন পথে ব্রাজিল? বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন ডিজে সঞ্জয় যেভাবে বিশ্ব ফ্যাশনের গতিপথ বদলে দিচ্ছে ফুটবল ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় সেই শিবির নেতা জিসান গ্রেফতার এডিসিকে ২৪ দিনে ৩ বার বদলি, নেপথ্যে কে?