‘জুলাই সনদের আড়ালে এলজিবিটি ও পশ্চিমা এজেন্ডা?’—না ভোটের ডাক দিয়ে আসিফ মাহতাবের সতর্কবার্তা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৬

আরও খবর

‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব

আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী

শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল

বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ

নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক

“আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম

বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি

‘জুলাই সনদের আড়ালে এলজিবিটি ও পশ্চিমা এজেন্ডা?’—না ভোটের ডাক দিয়ে আসিফ মাহতাবের সতর্কবার্তা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৬ |
রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যে প্রস্তাবিত ‘জুলাই সনদ’-এর বিভিন্ন ধারায় লুকায়িত এজেন্ডা এবং পশ্চিমা সংস্কৃতির অনুপ্রবেশের আশঙ্কা প্রকাশ করে এর বিপক্ষে ‘না’ ভোটের ঘোষণা দিয়েছেন আলোচিত শিক্ষক ও বক্তা আসিফ মাহতাব উৎসহ। তার দাবি, সনদের ৮৪ নম্বর ধারা এবং মূলনীতিতে ব্যবহৃত শব্দচয়ন বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় মূল্যবোধ ও সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি সনদের অস্পষ্টতা এবং এর সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব নিয়ে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেন। ‘ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ’ ও এলজিবিটি শঙ্কা আসিফ মাহতাব তার বক্তব্যে জুলাই সনদের ৮৪ নম্বর ধারার প্রতি দৃষ্টি আকর্ষণ করেন, যেখানে বলা হয়েছে বাংলাদেশ ‘ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ’ (OGP)-এ যোগদান করবে। তিনি স্ক্রিনে নথিপত্র প্রদর্শন করে দাবি

করেন, এই সংস্থার অন্যতম এজেন্ডা হলো বিশ্বব্যাপী এলজিবিটি (LGBT) বা সমকামীদের অধিকার প্রতিষ্ঠা করা। তিনি প্রশ্ন তোলেন, "জুলাইয়ে আমরা যারা আন্দোলন করেছি, তারা কি সমকামিতা বা ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপের জন্য রক্ত দিয়েছি?" তার যুক্তি, সনদে স্বাক্ষর করার মাধ্যমে ভবিষ্যতে আন্তর্জাতিক দোহাই দিয়ে এদেশে সমকামিতা ও পশ্চিমা সংস্কৃতি চাপিয়ে দেওয়া হবে, যা দেশের সামাজিক কাঠামোর পরিপন্থী। ‘সোশ্যাল জাস্টিস’ ও ‘ইনক্লুসিভ’ শব্দের আড়ালে কী? আসিফ মাহতাব অভিযোগ করেন, সনদের মূলনীতিতে থাকা ‘সোশ্যাল জাস্টিস’ (সামাজিক সুবিচার), ‘হিউম্যান ডিগনিটি’ (মানবিক মর্যাদা) এবং শিক্ষা আইনে ব্যবহৃত ‘ইনক্লুসিভ’ (অন্তর্ভুক্তিমূলক) শব্দগুলো শুনতে শ্রুতিমধুর হলেও আন্তর্জাতিক প্রেক্ষাপটে এগুলোর অর্থ ভিন্ন। চ্যাটজিপিটি এবং বিভিন্ন তথ্যের বরাত দিয়ে তিনি দেখান যে, পশ্চিমা বিশ্বে ‘সোশ্যাল

জাস্টিস’ একটি আমব্রেলা টার্ম, যার আওতায় এলজিবিটি রাইটস, জেন্ডার ইকুয়ালিটি এবং র‍্যাডিক্যাল জাস্টিসের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত। তিনি শায়খ আহমাদুল্লাহর একটি বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘ইনক্লুসিভ’ বা অন্তর্ভুক্তিমূলক শব্দের আড়ালে মূলত ট্রান্সজেন্ডার মতবাদ ও সমকামিতাকে বৈধতা দেওয়ার চেষ্টা চলছে, যা সাধারণ মানুষ বা অনেক ইসলামী দলও বুঝতে পারছে না। সংবিধান ও আইনের ফাঁদ তার মতে, জুলাই সনদ পাস হলে এর বিষয়বস্তুগুলো সংবিধানের অংশ হয়ে যাবে। যেহেতু সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন (Supreme Law), তাই পরবর্তীতে দেশের প্রচলিত আইন বা ধর্মীয় অনুশাসন দিয়ে এসব এজেন্ডা প্রতিরোধ করা সম্ভব হবে না। তিনি আশঙ্কা প্রকাশ করেন, সুন্দর সুন্দর শব্দের মোড়কে এমন সব ধারা অন্তর্ভুক্ত করা হচ্ছে, যা

ভবিষ্যতে ইসলাম ও দেশীয় সংস্কৃতি পালনের পথে বাধা হয়ে দাঁড়াবে। ইসলামী দলগুলোর প্রতি বার্তা ভিডিওতে আসিফ মাহতাব ইসলামী দলগুলোর ভূমিকার সমালোচনা করে বলেন, তারা মূলনীতিতে ‘ইসলাম’ শব্দটি রাখতে ব্যর্থ হয়েছে বা চায়নি। তিনি সতর্ক করে বলেন, অতীতে যেমন ‘সেক্যুলারিজম’ বা ধর্মনিরপেক্ষতার নামে দীর্ঘ সময় ধর্মীয় মূল্যবোধের ওপর আঘাত করা হয়েছে, ঠিক তেমনি জুলাই সনদের এই শব্দগুলো ব্যবহার করে ভবিষ্যতে ইসলামপন্থীদের কোণঠাসা করা হতে পারে। পরিশেষে, তিনি দেশবাসীকে জুলাই সনদ না পড়ে অন্ধভাবে সমর্থন না করার আহ্বান জানান এবং নিজে ‘না’ ভোট দেওয়ার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেন। তার মতে, স্বৈরাচার ঠেকানোর জন্য জুলাই সনদ অপরিহার্য নয়, বরং এর মাধ্যমে দেশের ভবিষ্যৎ প্রজন্মের নৈতিকতা ধ্বংসের একটি

দীর্ঘমেয়াদী নীল নকশা বাস্তবায়ন করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি