নায়িকা থেকে প্রবাসী, কেন বলিউড ছাড়েন রাগেশ্বরী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬

নায়িকা থেকে প্রবাসী, কেন বলিউড ছাড়েন রাগেশ্বরী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ |
বলিউড তারকা গোবিন্দ ও চাঙ্কি পান্ডের বিপরীতে ‘আঁখেন’ সিনেমায় মাত্র ১৬ বছর বয়সে অভিনয়ে অভিষেক। ছবিটির সাফল্যের সঙ্গে সঙ্গেই রাতারাতি খ্যাতি পান রাগেশ্বরী। এরপর এমটিভির জনপ্রিয় ভিজে শো ‘এক দো তিন’ উপস্থাপনা এবং একের পর এক হিট পপ অ্যালবামের মাধ্যমে নব্বই দশকে হয়ে ওঠেন তরুণদের আইকন। কিন্তু হঠাৎই বদলে যায় তাঁর জীবনের গতিপথ, থেমে যায় উজ্জ্বল ক্যারিয়ার। একসময় যার গান ও অভিনয়ে মুখর ছিল নব্বইয়ের দশকের দর্শক, সেই রাগেশ্বরী আজ বলিউডের ঝলমলে দুনিয়া থেকে বহু দূরে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ‘ওয়াইট ইউ’ অ্যালবামের মিউজিক ভিডিওর শুটিং চলাকালে ম্যালেরিয়ায় আক্রান্ত হন রাগেশ্বরী। অ্যালবাম মুক্তির এক সপ্তাহের মধ্যেই ধরা পড়ে বেল’স

পালসি। মাত্র ২৫ বছর বয়সে তাঁর মুখের বাঁ দিক পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়, কথায় জড়তা আসে। চার বছর তাকে শয্যাশায়ী থাকতে হয়। ধীরে ধীরে গ্ল্যামার দুনিয়া থেকে আড়ালে চলে যান তিনি। শারীরিক ও মানসিক এই লড়াইয়ে রাগেশ্বরীর ভরসা হয়ে ওঠে ফিজিওথেরাপি ও যোগব্যায়াম। এক ইনস্টাগ্রাম পোস্টে তিনি জানান, ২০০০ সালে মুখের প্যারালাইসিসে আক্রান্ত হওয়ার সময়ই যোগা শুরু করেন। লপসাইডেড মুখ আর ভেঙে পড়া মন নিয়েও নিয়মিত ক্লাসে যেতেন তিনি। রাগেশ্বরীর ভাষায়, “যোগা আমার কাছে ‘ওয়ার্কআউট’ নয়, ‘ওয়ার্ক-ইন’। এটি আমাকে নম্রতা, গ্রহণযোগ্যতা, ধৈর্য ও দয়ার পথ দেখিয়েছে।” এই পরিবর্তনের পথ ধরেই নিজেকে গড়ে তোলেন মাইন্ডফুলনেস ও ম্যানিফেস্টেশন স্পিকার হিসেবে। অনুপ্রেরণামূলক বক্তৃতা ও লেখালেখির মাধ্যমে কাজ

করেছেন পেঙ্গুইন ইন্ডিয়ার সঙ্গেও। বর্তমানে তিনি এক কন্যাসন্তানের মা; মেয়ের বয়স ১০ বছর। ২০১২ সালে রাগেশ্বরী পাড়ি জমান লন্ডনে। সেখানেই পরিচয় হয় মানবাধিকার আইনজীবী সুধাংশু স্বরূপ কে সি-র সঙ্গে। ২০১৪ সালে তাঁদের বিয়ে হয়। তখন রাগেশ্বরীর বয়স ৩৯, সুধাংশুর ৪১। প্রতি বছর মেয়েকে নিয়ে ভারতে আসেন তিনি। রাগেশ্বরী বলেন, ‘আমরা সামাজিক মাধ্যমে খুব একটা পোস্ট দিই না। হাতে লেখা চিঠিই আমাদের ভাষা। আমরা সম্পদের চেয়ে চরিত্রকে, ক্ষমতার চেয়ে ভালোবাসাকে গুরুত্ব দিই।’ ‘আঁখেন’ ছাড়াও ‘মুম্বাই সে আয়া মেরা দোস্ত’, ‘দিল কিতনা নাদান হ্যায়’, ‘জিদ’-এর মতো ছবিতে অভিনয় করেছেন রাগেশ্বরী। ২০১১ সালে অংশ নেন রিয়েলিটি শো ‘বিগ বস ৫’-এ। তবে আজ তিনি এক অনন্য উদাহরণ—খ্যাতির

কোলাহল ছেড়ে সহজতা ও অন্তরের শান্তিকে বেছে নেওয়ার গল্প। সূত্র: এনডিটিভি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল