ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক
মোদিবিরোধী তাণ্ডবের পর হেফাজতের উগ্রবাদীদের ধরিয়ে নেওয়া সেই দর্জিকে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে হত্যা
দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১
কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, ভিডিও ভাইরাল
১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক
অস্ত্রের মুখে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, নিয়ে গেছে মোবাইল-টাকা
৩৮ কেজি গাঁজা, কাভার্ড ভ্যানসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
রাজধানী ঢাকার মুগদা এলাকা থেকে ৩৮ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি-মতিঝিল বিভাগ।
সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মো. সোহেল রানা ও মো. বাপ্পারাজ। পুলিশ জানায়, রোববার সকাল সাড়ে দশটার দিকে মুগদা থানার সায়েদাবাদ এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের গ্রেপ্তার করে ডিবি মতিঝিল বিভাগের একটি টিম।
ডিবি-মতিঝিল বিভাগ সূত্র জানায়, মাদক কারবারি কুমিল্লা জেলা থেকে মাদকের একটি চালান ঢাকা নিয়ে আসছে এমন তথ্যের ভিত্তিতে সায়েদাবাদ খিলগাঁও সড়কের পশ্চিম পার্শ্বে কমলাপুর ফুট ওভার
ব্রিজ সংলগ্ন এসি বাস কাউন্টারের সামনে রাস্তা থেকে মাদক কারবারি সোহেল রানা ও বাপ্পারাজকে ৩৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য সাত লাখ ৬০ হাজার টাকা। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রয় করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। পুলিশ জানায়, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।