‘আমরা সবাই কোনো না কোনোভাবে রাজনীতির শিকার’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৬

‘আমরা সবাই কোনো না কোনোভাবে রাজনীতির শিকার’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৬ |
রাজনৈতিক কমেডি সিনেমা ‘একটু সরে বসুন’-এর মাধ্যমে বেশ আলোচনায় আসেন ওপার বাংলার অভিনেত্রী ইশা সাহা। এবার নতুন আরেকটি রাজনীতি ঘরানার সিনেমায় তিনি অভিনয় করতে যাচ্ছেন। ‘ফাঁদ’ শিরোনামের এই ছবিটি পরিচালনা করছেন পশ্চিমবঙ্গের নির্মাতা দুলাল দে। রাজনীতি মানেই স্লোগান, মিছিল কিংবা বক্তৃতা—এই প্রচলিত ধারণা ভেঙে ছবিটিতে ভিন্ন দৃষ্টিতে রাজনীতিকে তুলে ধরা হবে। রোববার (৮ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে ‘ফাঁদ’ এর কাস্ট ঘোষণা করা হয়। সেখানেই অন্যতম মুখ্য চরিত্রে অভিনয়ের অপেক্ষায় থাকা ইশা মাঠ পর্যায় থেকে শুরু করে ব্যক্তিগত জীবন ও টালিউডের রাজনীতি নিয়ে কথা বলেন। বাংলা সিনেমায় রাজনৈতিক ছবি তুলনামূলকভাবে কম তৈরি হওয়ার কারণ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমার মনে হয়, বাংলার দর্শকমনে

রাজনৈতিক ছবি খুব একটা গাঢ় ছাপ ফেলতে পারেনি। সে কারণেই হয়তো এই ধারার সিনেমা কম তৈরি হয়।’ মানুষের জীবনে সব স্তরেই রাজনীতির মুখোমুখি হতে হয় উল্লেখ করে আইনজীবী থেকে অভিনয়ে আসা ইশা সাহা বলেন, ‘দুটি পেশা আলাদা হলেও রাজনীতি সর্বত্রই বিদ্যমান। রাজনীতি কোথায় নেই? সংসারে, বন্ধুত্বে, কর্মজীবনে—সমাজের তৃণমূল স্তর থেকে শুরু করে একেবারে ওপর মহল পর্যন্ত রাজনীতি ছড়িয়ে আছে। আমরা সবাই কোনো না কোনোভাবে রাজনীতির শিকার। আমিও রাজনীতির শিকার হয়েছি।’ এছাড়া টালিউডের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে তার ভাষ্য, ‘ভাই–বোনের মধ্যেও তো রাজনীতি থাকে। যারা বলেন তাদের সংসারে এসব নেই, তারা মিথ্যা বলেন। আইনজীবী থাকাকালীন এসব আমি নিজের চোখে দেখেছি। টালিউডও এর

বাইরে নয়। দিন দিন বিষয়টি বাড়ছে, যা কষ্ট দেয়। কিন্তু সমাধান হচ্ছে না। তবে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব। আশা করি, টালিউডের সমস্যাগুলোও একদিন আলোচনার মাধ্যমেই মিটবে।’ রাজনৈতিক ঘরানার আসন্ন এ ছবিতে আরও অভিনয় করছেন অনির্বাণ চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, সায়ন ঘোষ, সুহত্র মুখোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্য প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল