ভোট ব্যাংক দখলে জামায়াতের ভয়ংকর নীলনকশা: ৯ আসনে সাড়ে ৪ লাখ ‘বহিরাগত’ ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৬

আরও খবর

‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব

আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী

শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল

বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ

নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক

“আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম

বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি

ভোট ব্যাংক দখলে জামায়াতের ভয়ংকর নীলনকশা: ৯ আসনে সাড়ে ৪ লাখ ‘বহিরাগত’ ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৬ |
আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশের নির্দিষ্ট কিছু আসনে ভোটের ফলাফল নিজেদের অনুকূলে নিতে এক গভীর ও সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে জামায়াত ইসলামের বিরুদ্ধে। দেশের গুরুত্বপূর্ণ ৯টি সংসদীয় আসনে স্থানীয় ভোটারদের পাশ কাটিয়ে অস্বাভাবিক হারে ‘বহিরাগত’ ভোটার অন্তর্ভুক্ত করার চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, এই আসনগুলোতে প্রায় সাড়ে ৪ লাখ নতুন ভোটার যুক্ত করা হয়েছে, যাদের আদতে ওই এলাকায় স্থায়ী বসতি নেই। নির্বাচন সংশ্লিষ্ট বিশ্লেষকরা বলছেন, এটি সাধারণ কোনো ভোটার বৃদ্ধি নয়, বরং এটি একটি পরিকল্পিত ‘ভোট হিজরত’ বা মাইগ্রেশন প্রক্রিয়া। যার মূল নেপথ্যে রয়েছে জামায়াত ইসলাম। অনুসন্ধানে ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা, নোয়াখালী, লক্ষীপুর, পটুয়াখালী ও মুন্সিগঞ্জের মোট ৯টি আসনকে

বিশেষ টার্গেট করে এই পরিকল্পনা সাজানো হয়েছে। আসনগুলো হলো—ঢাকা-১৫, ঢাকা-১১, লক্ষীপুর-২, লক্ষীপুর-৩, নোয়াখালী-৪, নোয়াখালী-৫, পটুয়াখালী-১, পটুয়াখালী-২ এবং মুন্সিগঞ্জ-২। পরিসংখ্যান বলছে, এই ৯টি আসনে মোট প্রায় সাড়ে ৪ লাখ নতুন ভোটার এমনভাবে অন্তর্ভুক্ত হয়েছে, যারা মূলত বাইরের জেলার বাসিন্দা। স্থানীয় ঠিকানায় তাদের কোনো বাড়ি নেই, অথচ কৌশলে তাদের এই এলাকার ভোটার তালিকায় নাম তোলা হয়েছে। অভিযোগ উঠেছে, জামায়াতের ক্যাডার এবং দলীয় অনুগতদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে এনে এই নির্দিষ্ট আসনগুলোতে ভোটার হিসেবে নিবন্ধন করানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে, নির্বাচনের দিন এই ‘আমদানিকৃত’ ভোটাররাই ফলাফলের ভাগ্য নির্ধারণ করবে, যা প্রকৃত স্থানীয় জনমতের প্রতিফলন নয়। নাম প্রকাশে অনিচ্ছুক নোয়াখালী ও লক্ষীপুরের একাধিক স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ

করে বলেন, “হঠাৎ করে এলাকায় অপরিচিত মুখের আনাগোনা বেড়েছে। এরা কেউ এখানকার বাসিন্দা নয়, অথচ ভোটার তালিকায় এদের নাম উঠেছে। জামায়াত তাদের দলীয় ভোট ব্যাংক ভারী করতে স্থানীয়দের ভোটাধিকারকে মূল্যহীন করে দিচ্ছে।” কেন এই ৯ আসন? রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই আসনগুলো কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জামায়াত ইসলাম তাদের সাংগঠনিক শক্তি প্রদর্শনের জন্য এবং যেকোনো মূল্যে সংসদে আসন নিশ্চিত করতে এই অনৈতিক পথের আশ্রয় নিচ্ছে। বিশেষ করে ঢাকা-১৫ এবং ঢাকা-১১ এর মতো রাজধানীতে নিজেদের আধিপত্য বজায় রাখা এবং নোয়াখালী-লক্ষীপুর বেল্টে একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতেই এই বিপুল সংখ্যক বহিরাগত ভোটার তৈরি করা হয়েছে। ভোটার তালিকার এই অস্বাভাবিক স্ফীতি জনমনে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। সচেতন নাগরিক সমাজ

মনে করছে, এখনই যদি এই ভুয়া ও বহিরাগত ভোটারদের চিহ্নিত করে তালিকা থেকে বাদ না দেওয়া হয়, তবে আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে নির্বাচন কমিশনের কাছে দাবি উঠেছে, যেন দ্রুততম সময়ের মধ্যে এই ৯ আসনের ভোটার তালিকা যাচাই-বাছাই করা হয় এবং বহিরাগত ভোটারদের মাধ্যমে নির্বাচনের ফলাফল ছিনতাইয়ের এই ‘নীলনকশা’ নস্যাৎ করা হয়। জামায়াতের এই কথিত অপতৎপরতা রুখতে না পারলে স্থানীয় গণতন্ত্র চরম হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি