কেন কেঁদেছিলেন শ্রদ্ধা? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ ফেব্রুয়ারি, ২০২৬

কেন কেঁদেছিলেন শ্রদ্ধা?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ ফেব্রুয়ারি, ২০২৬ |
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। নিজের সৌন্দর্য ও অভিনয় দক্ষতা দিয়ে বহু আগেই তিনি জয় করেছেন কোটি ভক্তের হৃদয়। সচরাচর ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলেন না শ্রদ্ধা । কিন্তু ২০২২ সালে তার জীবনে ঘটে যায় এমন এক ঘটনা যখন নিজের আবেগ ধরে রাখতে পারেননি, কান্নায় ভেঙে পড়েছিলেন এই সুন্দরী। এবার সে ঘটনাই সম্প্রতি শ্রদ্ধার মাসি তেজস্বিনী কোলহাপুরী প্রকাশ্যে এনেছেন। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ২০২২ সালে বেঙ্গালুরুতে একটি মাদক মামলায় শ্রদ্ধার ভাই সিদ্ধান্ত কাপুরকে গ্রেপ্তার করে পুলিশ। সে খবর ছড়িয়ে পড়লে মুম্বাইয়ে শক্তি কাপুরের বাড়ির সামনে ভিড় জমায় গণমাধ্যমকর্মী ও উৎসুক জনতা। তবে পরিস্থিতি জটিল হয়ে ওঠে যখন একটি রাজনৈতিক

দলের কর্মীরা শ্রদ্ধার বাড়ির সামনে জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করেন। তেজস্বিনী জানান, বাইরের সেই চিৎকার আর স্লোগান শুনে আতঙ্কিত হয়ে পড়েছিলেন শ্রদ্ধা। একদিকে ভাইয়ের গ্রেপ্তার, অন্যদিকে বাড়ির দোরগোড়ায় রাজনৈতিক হাঙ্গামা সব মিলিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি। সহ্য করতে না পেরে ঘরের ভেতরেই কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী। সিদ্ধান্তের বিষয়ে তেজস্বিনী বলেন, ‘আসলে ওর কোনো দোষ ছিল না। ও কেবল ভুল সময়ে ভুল জায়গায় উপস্থিত ছিল। পেশাদার ডিজে হিসেবে ও ভারতের বিভিন্ন নামী পানশালায় কাজ করে। পারিবারিক আভিজাত্যের কারণেই ওকে সহজে টার্গেট করা হয়েছিল।’ পরবর্তীতে ওই মামলায় সিদ্ধান্ত নির্দোষ প্রমাণিত হলেও সে সময়কার হেনস্তা শ্রদ্ধা কাপুরের মনে গভীর ক্ষত তৈরি করেছিল। মাসির দাবি,

দাদার ওপর আসা ওই বিপদ এবং বাইরের নোংরা রাজনীতি সহ্য করা শ্রদ্ধার জন্য ছিল ভীষণ যন্ত্রণাদায়ক। এদিকে, একের পর এক ভিন্নধর্মী চরিত্রে নিজেকে ভেঙে নতুন করে গড়ছেন শ্রদ্ধা কাপুর। সম্প্রতি কিংবদন্তি তামাশা শিল্পী ও নৃত্যশিল্পী বিঠাভাই নারায়ণগাঁওকরের জীবনভিত্তিক বায়োপিক ‘ইথা’-র শুটিংয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন তিনি। এই ছবির মাধ্যমে শ্রদ্ধাকে একেবারে নতুনরূপে দেখার অপেক্ষায় দর্শকরা। মুক্তির তারিখ এখনো চূড়ান্ত না হলেও, বলিউডে ইতোমধ্যেই ছবিটি ঘিরে তৈরি হয়েছে কৌতূহল ও উত্তেজনা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল