মান্নার নিজস্ব একটা ভাষা ছিল: সোহেল রানা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ ফেব্রুয়ারি, ২০২৬

মান্নার নিজস্ব একটা ভাষা ছিল: সোহেল রানা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ ফেব্রুয়ারি, ২০২৬ |
ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়ক সোহেল রানা। সম্প্রতি এক পডকাস্টে তিনি প্রয়াত চিত্রনায়ক মান্নার ভূয়সী প্রশংসা করেন। আলাপের এক পর্যায়ে দেশীয় চলচ্চিত্রের বর্তমান সুপারস্টার শাকিব খানের কথাও উঠে আসে। সোহেল রানার মতে, জীবিত অবস্থায় চলচ্চিত্রে মান্নার একক আধিপত্য ছিল। এমনকি সেই সময়ে তার সঙ্গে পাল্লা দিয়ে ওপরে ওঠা যেকোনো নায়কের জন্যই কঠিন ছিল বলে মন্তব্য করেন তিনি। মান্নাকে নিয়ে সোহেল রানার ভাষ্য, ‘চলচ্চিত্র অঙ্গনে মান্নার নিজস্ব একটা ভাষা ছিল। টাঙ্গাইল তথা ময়মনসিংহ অঞ্চলের রেশ ছিল তার কথায়। এ ভাষা মান্নার কণ্ঠে মানিয়ে যেত। এটা দর্শক পছন্দ করতেন। যেটা অন্য কারো ছিল না। পুরো দেশেই সে তার ভাষাকে পপুলার করেছে।

এমন ঘটনা ঢালিউডে খুবই কম।’ প্রয়াত চিত্রনায়কের অভিনয়ের প্রশংসা করে সোহেল রানা বলেন, ‘মান্নার অভিনয়টা ছিল সব সময়ই ভিন্ন। অভিনয়ের দক্ষতা তার মধ্যে যেমন ছিল, তেমনি যেকোনো চরিত্রে সহজে মানিয়ে যেতেন। দর্শকদের তিনি কবজায় রাখতে পারতেন।’ মান্নার সময় সিনেমায় সকল দর্শকই মান্নাকে পছন্দ করত উল্লেখ করে অভিনেতা আরও বলেন, ‘আমাদের সময় কিন্তু দেখা গেছে; দু-একজন আমাদের পক্ষে বলতেন, আবার কেউ আমাদের রাজ্জাকের বিপক্ষে বলতেন। কিন্তু মান্না যখন ছিলেন, তখন দর্শকেরা শুধু মান্নার কথা বলতেন। মান্নার বিপরীতে কেউ কথা বলতেন না।’ ঢালিউডে বর্তমানে শাকিবের জনপ্রিয়তাও ঠিক মান্নার মতোই জানিয়ে এই কিংবদন্তি অভিনেতার ভাষ্য, ‘মান্নার মতোই এখন শাকিবের কাছাকাছি কেউ নেই। শাকিব

আনপ্যারালাল। মান্না মানেই একটা সময় ছিল সিনেমা হিট। যে কারণে প্রযোজকেরা তাকে নিয়ে লগ্নি করতে ভরসা পেতেন। এখন শাকিবের সিনেমায় লগ্নি করতে এই ভরসা পান।’ এর আগে এক সাক্ষাৎকারে শাকিবও জ্যেষ্ঠ এই অভিনেতার সুরেই মান্নাকে প্রশংসায় ভাসিয়েছিলেন। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৩ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান মান্না। মৃত্যুর ১৭ বছর পেরিয়ে গেলেও এখনো তার দর্শকপ্রিয়তা যেন আগের মতোই আছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল