‘নির্যাতিত’ যুবলীগ কর্মী রিয়াদের আর্তনাদ: ‘আগামী প্রজন্ম ও দেশকে বাঁচাতে পাতানো নির্বাচন বর্জন করুন’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৬

আরও খবর

‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব

আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী

শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল

বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ

নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক

“আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম

বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি

‘নির্যাতিত’ যুবলীগ কর্মী রিয়াদের আর্তনাদ: ‘আগামী প্রজন্ম ও দেশকে বাঁচাতে পাতানো নির্বাচন বর্জন করুন’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৬ |
আসন্ন ১২ই ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে ‘পাতানো’ ও ‘দেশ বিক্রির নির্বাচন’ আখ্যা দিয়ে তা বর্জনের ডাক দিয়েছেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের কর্মী কাজী রিয়াদ হাসনাত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান। একইসাথে তিনি প্রতিপক্ষ রাজনৈতিক দলের অঙ্গসংগঠনের বিরুদ্ধে অপহরণ ও পৈশাচিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলেছেন। ভিডিও বার্তায় কাজী রিয়াদ হাসনাত নিজেকে ‘নির্যাতিত কর্মী’ হিসেবে দাবি করে বলেন, গত ১৬ই জানুয়ারি ৩৫ নং ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা তার ওপর হামলা চালায়। তিনি অভিযোগ করেন, তাকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন করা হয়, যার ফলে তার ডান হাত ভেঙে যায়। পরবর্তীতে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে তিনি

প্রাণে বেঁচে ফেরেন বলে দাবি করেন এই যুবলীগ কর্মী। ভিডিওতে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে চলমান ‘নো ভোট’ ক্যাম্পেইনের প্রতি সংহতি প্রকাশ করে তিনি বলেন, “অবৈধ এবং অসাংবিধানিক ভাবে ক্ষমতা দখলকারী ড. মুহাম্মদ ইউনূস আগামী ১২ই ফেব্রুয়ারি একটি পাতানো নির্বাচন করতে যাচ্ছেন। আওয়ামী লীগের মতো জনপ্রিয় একটি দল, যাদের জনসমর্থন ৫০ থেকে ৬০ শতাংশ, তাদেরকে বাদ দিয়ে এই নির্বাচন আয়োজন করা হচ্ছে।” তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আগামী প্রজন্ম ও দেশের মানুষকে ভালো রাখতে এই দেশ বিক্রির নির্বাচন বর্জন করুন। একাত্তরের মুক্তিযুদ্ধের পক্ষের এবং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষের সকলের কাছে আমার আকুল আবেদন—আপনারা এই নির্বাচন বর্জন করে দেশকে বাঁচান।” ভিডিওর শেষে তিনি

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে তার বক্তব্য শেষ করেন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ই ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যার ঠিক আগ মুহূর্তে বিরোধী শিবিরের এই ‘নো ভোট’ ক্যাম্পেইন রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি