⁨প্রচারণা চালানোর সময় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপির হামলার শিকার ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী; নির্বাচনের নামে মৎস্যন্যায়ের সাক্ষী হলো গোটা দেশ! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬
     ১০:৫৯ অপরাহ্ণ

⁨প্রচারণা চালানোর সময় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপির হামলার শিকার ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী; নির্বাচনের নামে মৎস্যন্যায়ের সাক্ষী হলো গোটা দেশ!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ | ১০:৫৯ 37 ভিউ
মৎস্যন্যায় হলো দুর্বলের উপর সবলের অত্যাচার, নির্যাতন-নীপিড়ন; নির্বাচনকে সামনে রেখে বিএনপি ঠিক সেভাবেই নিজেদের শক্তির জানান দিচ্ছে সন্ত্রাসী কায়দায় প্রতিদ্বন্দি প্রার্থীদের উপর হামলা করে। গতকাল ০৯ ফেব্রুয়ারী রাতের বেলা, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর প্রার্থী শেখ হানিফের উপর হামলার ঘটনা ঘটেছে। জনসংযোগকালে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইরের চাপুইর এলাকায় তিনি হামলার শিকার হন। সেই হামলায় ইনসানিয়াত বিপ্লবের প্রার্থীর ৩-৪ জন কর্মীও আহত হয়েছেন বলে জানা গেছে। আহতরা জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। শেখ হানিফ হামলায় নেতৃত্বপ্রদানকারী হিসেবে হিরণ নামে একজন ব্যাক্তির বিরুদ্ধে অভিযোগ করেছেন বলে জানা যায়। দেশে নির্বাচনের নামে জামায়াত-বিএনপির মধ্যে পারস্পরিক সংঘাতের পাশাপাশি বাড়ছে স্বতন্ত্র প্রার্থী

কিংবা অপেক্ষাকৃত ছোট দলগুলোর প্রার্থীদের উপর সন্ত্রাসী কায়দায় হামলার ঘটনা। দেশের অনেক জায়গায় ইতোমধ্যে আগ্নেয়াস্ত্র সহ নানা দেশি-বিদেশি অস্ত্র মজুদের প্রমাণ পাওয়া গেছে। সংঘর্ষ হচ্ছে, নির্বাচনী কার্যালয় পুড়িয়ে ফেলা হচ্ছে; আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অথর্ব ইউনূস গং এখনো নির্বিকার। এ অবস্থায়, দেশের জনগণ ভোট দিতে চরম সংশয়ের মধ্যে পড়ে গেছে। যেখানে জীবনের নিরাপত্তা নিয়ে অনিশ্চিয়তা, সেখানে দেশের জনগণ ভোট দিতে বের হবে কোন ভরসায়?⁩

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সরকারি নিয়মের অজুহাতে চেয়ারম্যানের ওপর বিএনপি নেতাদের মব ওসমান হাদি হত্যার প্রধান আসামি গ্রেপ্তারে এনসিপি-ইনকিলাব মঞ্চে আতঙ্ক ৩৪টা সইয়ে বন্দী একটা গ্রাম : হালাল মাইক, হারাম সাউন্ডবক্স চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব যে দেশে ফুল নিয়ে হাঁটা বিপজ্জনক : একটা ভাঙা বাড়ি, চারটা গ্রেপ্তার, একটা প্রশ্ন অগ্নিঝরা ৮ মার্চ: বঙ্গবন্ধুর দর্শনে নারী-সমতা ও সোনার বাংলার প্রতিশ্রুতি বিএনপির স্মৃতিশক্তি বড় অদ্ভুত, নিজের ঘোষিত সন্ত্রাসীকেই চিনতে পারে না! মন্দিরে বোমা হামলা, পুরোহিত হাসপাতালে—সংখ্যালঘুদের নিরাপত্তা কোথায়? সেহরি থেকে তুলে নিয়ে মারধর, জঙ্গিদের আখড়ায় পরিণত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সপ্তাহের শুরুতে পুঁজিবাজারে বড় দরপতন ঢাবি হলে ঢুকে ছাত্রীদের নির্যাতনসহ বিতর্কিত কর্মকাণ্ডে বরখাস্ত: সাড়ে ১৬ বছর পর ডিসি কোহিনূরকে পুনর্বহাল রংপুরে আলু চাষ করে কৃষকের মাথায় হাত, কেজিপ্রতি ৫ টাকা বিদ্যুৎ সাশ্রয়ের দোহাই দিয়ে আজ থেকে বন্ধ দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে রেকর্ডভাঙা ধস শেয়ারবাজারে: দুই দিনে উধাও ১৬ হাজার কোটি টাকা, কারসাজি নিয়ে সন্দেহ ৪ হাজার সদস্য নিয়ে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ঘিরে যৌথবাহিনীর অভিযান চলছে নির্বাচনের দুদিন আগে ‘বিশেষ উদ্দেশ্যে’ সীমান্ত পার করানো হয় ফয়সালকে, অবশেষে ভারতে সঙ্গীসহ আটক আড়ং ও বাংলাদেশের গৌরবময় অর্জন: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ‘বিশ্বের সবচেয়ে বড় কারুশিল্পের ষ্টোর’ ঢাকায় ভোজ্যতেলের সরবরাহে টান, বেড়েছে খোলা ও বোতলজাত তেলের দাম ৭ই মার্চ পোস্টের জেরে ঢাবি শিক্ষার্থীকে সেহেরির সময় নির্মমভাবে পেটালো ছাত্র শিবির-ছাত্রশক্তির সন্ত্রাসীরা