১৪০ জন মিলে ২০ হাজার টাকা চুরি! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ ডিসেম্বর, ২০২৪

১৪০ জন মিলে ২০ হাজার টাকা চুরি!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ ডিসেম্বর, ২০২৪ |
রাজধানীর হাতিরঝিল থানায় একটি মামলা করেছেন ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান। তাঁর অভিযোগ, ১৪০–১৫০ জন মিলে তাকেসহ দুজনকে মারধর করে ২০ হাজার টাকা ‘চুরি’ করেছেন। আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান থেকে শুরু করে আওয়ামী লীগ ও এর অঙ্গ–সহযোগী সংগঠনের থানা পর্যায়ের নেতা-কর্মীরা। গত ২৮ সেপ্টেম্বর রাজধানীর হাতিরঝিল থানায় করা মামলার এজাহারে বাদী বলেছেন, ২০২৩ সালের ২৮ নভেম্বর সন্ধ্যায় তিনি মগবাজার টিঅ্যান্ডটি কলোনি থেকে বাসায় ফিরছিলেন। তাঁর সঙ্গে ছিলেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি সম্রাট ভুঁইয়া। নয়াটোলা তিন রাস্তার মোড়ে আসামিরা অস্ত্রশস্ত্র নিয়ে তাদের আটক করে। একটি বেকারিতে রেখে তাদের বেধড়ক পেটানো হয়। ওই সময় আসামিরা তাঁর পকেটে থাকা ২০ হাজার

টাকা চুরি করে। মামলায় নির্দেশদাতা থেকে শুরু করে চুরি ও মারধরে জড়িত হিসেবে ৭২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৭০–৮০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে রয়েছেন– ৩৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৈমুর রেজা খোকন, ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোক্তার সরদার, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস মনির হোসেন, ব্যক্তিগত সহকারী রেজোয়ানুল হক রোমান, কথিত পিএস মাসুদ হাওলাদার কোহিনুর, ৩৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাঈদুর রহমান সাঈদ, ৩৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্বাস্থ্য খাতে ৪২ হাজার কোটি টাকার বাজেটে হরিলুট! কাঠগড়ায় ড. ইউনূস টিকা না কিনে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকে আবেদন শেখ হাসিনা খাঁটি দেশপ্রেমিক, মানুষ ভুল বুঝতে পেরে তাঁকে ফেরত চাইবে’ শেখ হাসিনা ভারতের ‘মেহমান’, আওয়ামী লীগ রাজনীতির ‘বাস্তবতা’: গৌতম লাহিড়ী প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক আরিফ রহমানের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ, মিয়াপাড়ায় তোলপাড় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত ‘আত্মঘাতী’: আনিস আলমগীর ‘ছাত্রদের নেপথ্যে ছিল জঙ্গিবাদীরা, শেখ হাসিনার কথাই সত্য হলো’ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মাসদার হোসেনের আইনজীবী সনদ স্থগিত কালের কণ্ঠের বৈশাখী আড্ডায় বিশিষ্টজনেরা উঠে এল ‘মব সংস্কৃতি’ ও সাংবাদিক হয়রানির কথা প্রতি মাসে গ্রেপ্তারের হুমকি পেতাম’ “তারেক রহমান এর মতন একটা লম্পট, বাটপার, হাওয়া ভবন করা, ১০ ট্রাক অস্ত্র মামলার ঘটনা ঘটানো একটা লোক কি এখন কোন দায় নেয় ‘ফ্যাসিস্টের সহযোগী’ ১৬ জনের মনোনয়ন বাতিল জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ ফের ইরানে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল! দেশের রাজস্ব আদায় বাড়াতে বিদ্যমান কৌশল ব্যবহারের পরামর্শ আইএমএফের বাগেরহাটে কুমিরের মুখে কুকুর ছুঁড়ে দেওয়ার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি সরকারি চাকরিজীবীদের জন্য তেল পাম্পে জরুরি লাইন রাখার নির্দেশ চুক্তিতে রাজি না হলে আবারও ইরানে হামলা করবে যুক্তরাষ্ট্র লেবাননে যুদ্ধ বন্ধের পক্ষে স্পষ্ট বার্তা যুক্তরাজ্যের মাউশির মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ হরমুজে পা রাখলেই সব যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের