‘হাসিনা লেজ গুটিয়ে পালিয়েছেন’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৪

‘হাসিনা লেজ গুটিয়ে পালিয়েছেন’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৪ |
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমদ আলী মুকিব বলেছেন, আওয়ামী লীগ উন্নয়নের নামে দেশকে লুটপাটের জোয়ারে ভাসিয়েছে। কাড়ি কাড়ি টাকা বিদেশে পাচার করেছে। মাফিয়া সরকারের রোষানলে ছিল পুরো দেশ। তারা দেশের মানুষকে দাস বানিয়ে রাখতে চেয়েছিল। কিন্তু পারেনি। মনে করেছিল কোনদিন ক্ষমতা তাদের হাতছাড়া হবে না। কিন্তু আজ লেজ গুটিয়ে হাসিনা পালিয়েছে। বৃহস্পতিবার বিকালে হবিগঞ্জের বানিয়াচং শহিদ মিনারে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা, বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের জন্য আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশ এখনও পূর্ণাঙ্গ স্বাধীন হয়নি। এখনও ষড়যন্ত্র চলছে। তাই সবাইকে সজাগ থাকতে হবে। ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। শহিদ জিয়াউর

রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমান সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে হবে। নতুন প্রজন্ম ভোট দিতে পারেনি। সকলের অংশগ্রহণে ভোটের মাধ্যমে একটি সরকার গঠন করতে হবে। ভোট আমাদের দেশে একটি উৎসব। আহমদ আলী মুকিব বলেন, আওয়ামী লীগের অপকর্মের ইতিহাস লিখতে হবে। তাদের লুটপাট, নারীদের লাঞ্ছিত করা, গুম, হত্যা, আয়নাঘরের ইতিহাস মানুষকে জানাতে হবে। প্রত্যেকটি খুনের বিচার হতে হবে। উপজেলা যুবদল আহ্বায়ক সালাউদ্দিন ফারুকের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম, আব্বাস উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওয়ারিশ উদ্দিন খান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম

আহ্বায়ক মহিবুর রহমান বাবলু, বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. খালেদ মিয়া, মতিউর রহমান মতু, জেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা যুবদল যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ চৌধুরী, ছাত্রদল সাধারণ সম্পাদক জিললুর রহমান প্রমূখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি ব্র্যাককে বিদেশী অনুদানে কর রেয়াত: চব্বিশের জুলাই-আগস্টে ভূমিকার পুরস্কার? হামের টিকাদানের ৯ সপ্তাহেও তৈরি হয়নি অ্যান্টিবডি, টিকার কার্যকারিতা প্রশ্নবিদ্ধ ডিপি ওয়ার্ল্ডকে বাদ দিয়ে চট্টগ্রাম বন্দরে বিএনপির দুই এমপির প্রতিষ্ঠানের গোপন প্রস্তাব বেড়িবাঁধ কাটা নিয়ে দুই গ্রামের সংঘর্ষে আহত ৩০ ফুটবল জ্বরে বিশ্ব, রাত জাগলেও চাই শরীরের যত্ন ব্রাজিলভক্ত পড়শীর ফেসবুক পোস্ট, নেটিজেনদের প্রতিক্রিয়া যেভাবে দুবাই থেকে ঢাকায় ফিরিয়ে আনা হবে বেনজীর আহমেদকে জয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের লেবাননে ইসরাইলের রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহারের অভিযোগ দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি সাইবার হামলার শিকার ইরানের ৪ প্রধান ব্যাংক প্রেমের বিয়ের জেরে থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা করলেন বাবা-মা