ভূমিকম্পে কারাকাসের ক্ষয়ক্ষতি এত বেশি কেন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ জুন, ২০২৬

ভূমিকম্পে কারাকাসের ক্ষয়ক্ষতি এত বেশি কেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জুন, ২০২৬ |
দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কারাকাস। বুধবারের এ দুর্যোগে দেশজুড়ে এখন পর্যন্ত ৫৮৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। আহত হয়েছেন ৪ হাজারের বেশি। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। News বিশেষজ্ঞরা বলছেন, শুধু ভূমিকম্পের তীব্রতাই নয়, কারাকাসের ভূপ্রকৃতি, দুর্বল অবকাঠামো এবং অপরিকল্পিত নগরায়ণ শহরটিকে এত বড় বিপর্যয়ের মুখে ফেলেছে। অল্প সময়ের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, বুধবার কারাকাস থেকে প্রায় ১৬০ কিলোমিটার পশ্চিমে প্রথমে ৭ দশমিক ২ মাত্রার এবং এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ১৯০০ সালের পর

এটিই দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর একটি। ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলির প্রধান হোর্হে রদ্রিগেজ জানিয়েছেন, সারা দেশে অন্তত ২৫০টি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। কারাকাসে কয়েকটি হাসপাতাল, ভেনেজুয়েলা রেডক্রসের সদর দপ্তর এবং ফরাসি দূতাবাসও ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানীতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ঘটনাও ঘটেছে। ভূপ্রকৃতিই বড় কারণ ভেনেজুয়েলা ক্যারিবীয় ও দক্ষিণ আমেরিকান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এ কারণে দেশটি দীর্ঘদিন ধরেই ভূমিকম্পপ্রবণ। বিশেষজ্ঞদের মতে, কারাকাস একটি গভীর পলল অববাহিকার ওপর গড়ে উঠেছে। এ ধরনের মাটি ভূমিকম্পের কম্পনকে আরও তীব্র করে তোলে। ফলে একই মাত্রার ভূমিকম্পেও শহরটি তুলনামূলক বেশি ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া এবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র প্রায় ৭ দশমিক ৮ কিলোমিটার গভীরে। অগভীর ভূমিকম্প

সাধারণত বেশি ধ্বংসাত্মক হয়, কারণ এর শক্তি সরাসরি ভূপৃষ্ঠে পৌঁছে যায়। দুর্বল ভবন ও অপরিকল্পিত নগরায়ণ কারাকাসের বহু ভবন আধুনিক ভূমিকম্প-সহনশীল নকশায় নির্মিত নয়। বিশেষ করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আলতামিরা এলাকায় অনেক ভবন পলল মাটির ওপর নির্মিত হওয়ায় সেগুলো সহজেই ধসে পড়েছে। এ ছাড়া রাজধানীর বিস্তীর্ণ পাহাড়ি এলাকায় রয়েছে অসংখ্য অনানুষ্ঠানিক আবাসন, স্থানীয়ভাবে যেগুলো ‘বারিওস’ নামে পরিচিত। এসব ঘরের বেশির ভাগই ইট বা সিন্ডার ব্লক দিয়ে নির্মিত, তবে সেখানে প্রয়োজনীয় রড, কংক্রিটের ভিত্তি বা প্রকৌশলগত নিরাপত্তা মানা হয়নি। ফলে শক্তিশালী ভূমিকম্পে এসব স্থাপনা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। অর্থনৈতিক সংকটের প্রভাব বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্প-সহনশীল অবকাঠামো নির্মাণে বিপুল বিনিয়োগ প্রয়োজন। দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে

ভেনেজুয়েলায় সেই বিনিয়োগ হয়নি। ফলে সড়ক, ভবন ও জনসেবামূলক অবকাঠামোর বড় অংশই দুর্বল অবস্থায় রয়েছে। শুরুর হিসাব অনুযায়ী, এ ভূমিকম্পে ভেনেজুয়েলার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১ থেকে ৭ শতাংশ সমপরিমাণ অর্থনৈতিক ক্ষতি হতে পারে। আগেও বড় ভূমিকম্পের শিকার কারাকাস অতীতেও ভয়াবহ ভূমিকম্পের মুখোমুখি হয়েছে। ১৮১২ সালের এক শক্তিশালী ভূমিকম্পে প্রায় ৩০ হাজার মানুষের মৃত্যু হয় এবং শহরের ঔপনিবেশিক স্থাপত্যের বড় অংশ ধ্বংস হয়ে যায়। পরে ১৯৬৭ সালের আরেকটি ভূমিকম্পে কয়েকটি বহুতল ভবন ধসে পড়ে এবং অন্তত ২৪০ জন নিহত হন। অন্য দেশগুলো কীভাবে ক্ষতি কমিয়েছে? বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি জাপান কঠোর নির্মাণবিধি অনুসরণ করে। সেখানে ভবনের ভিত্তিতে বিশেষ কম্পন-নিরোধক প্রযুক্তি (বেস আইসোলেশন) ব্যবহার করা

হয়। নিয়মিত গবেষণা, উন্নত প্রকৌশল প্রযুক্তি এবং কঠোর নির্মাণমানের কারণে বড় ভূমিকম্প হলেও জাপানে ভবনধস ও প্রাণহানি তুলনামূলকভাবে কম হয়। বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পে প্রাণহানির প্রধান কারণ কম্পন নয়, বরং দুর্বল নির্মাণের ভবন ধসে পড়া। তাই উন্নত নির্মাণব্যবস্থা ও পরিকল্পিত নগরায়ণই এ ধরনের দুর্যোগে ক্ষয়ক্ষতি কমানোর সবচেয়ে কার্যকর উপায়। সূত্র: আল-জাজিরা

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫৮৯, আহত প্রায় ৩ হাজার বর্ণবাদী শব্দ ব্যবহারের অভিযোগ, ‘লাভ আইল্যান্ড ইউএসএ’ ছাড়লেন আলান্না কাইজার ভূমিকম্পে কারাকাসের ক্ষয়ক্ষতি এত বেশি কেন ছাত্রলীগ কর্মী প্রান্তকে আটকের মুহূর্তে কী ঘটেছিল—দেখা গেল ভিডিওতে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা ৭০০ ছাড়াল গ্রেপ্তার শ্রাবণের তথ্যে গুলিসহ পিস্তল উদ্ধার বলিউড ছাড়ার কারণ জানালেন কমল হাসান অ্যাপ সুরক্ষায় ধূম্রজাল রকেট ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া মেসির গোলের উদাহরণ টেনে ফিফার কাছে ব্রাজিলের নালিশ আর্জেন্টিনাকেই সেরা মানেন জাপান কোচ বিশ্বকাপে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে যারা বেনজীরকে দেশে ফেরানোর অগ্রগতি নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় কমল তেলের দাম নিত্যপণ্যে ফের অস্থিরতা, নিয়ন্ত্রণ কার হাতে? মধ্যপ্রাচ্য যুদ্ধে ইসরাইলের ব্যয় ২০৫ বিলিয়ন ডলার বায়বীয় ধারণায় প্রকল্প, ৬ হাজার কোটি টাকার বিদ্যুৎকেন্দ্রের কী হবে? শাহজালাল মাজারের জন্য মন্ত্রীর নেতৃত্বে ১২ জনের কমিটি বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে? শেখ হাসিনার নিজস্ব অর্থায়নের সিদ্ধান্ত: সংশয়ের পদ্মা সেতুতে চার বছরে আয় ৩৩৯২ কোটি টাকা