রকেট ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ জুন, ২০২৬

রকেট ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জুন, ২০২৬ |
উত্তর কোরিয়া উন্নত সংস্করণের রকেট আর্টিলারি ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন এর তদারকি করেন এবং সামরিক সক্ষমতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, বৃহস্পতিবার (২৬ জুন) কিম জং উনের উপস্থিতিতে এসব পরীক্ষা চালানো হয়। এটি দেশটির পাঁচ বছর মেয়াদি প্রতিরক্ষা আধুনিকায়ন পরিকল্পনার অংশ। পরীক্ষায় উন্নত ২৪০ মিলিমিটার ২৪-নলবিশিষ্ট মাল্টিপল রকেট লঞ্চার, বিশেষ ওয়ারহেডযুক্ত ট্যাকটিক্যাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১৫৫ মিলিমিটার স্বয়ংচালিত হাউইটজারের দীর্ঘপাল্লার গোলার কার্যকারিতা যাচাই করা হয়। কেসিএনএ জানায়, আধুনিকায়ন করা রকেট লঞ্চারের পাল্লা এখন ৯০ কিলোমিটার। এতে স্বয়ংক্রিয় ফায়ার কন্ট্রোল ও নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার প্রযুক্তি যুক্ত

করা হয়েছে। বিশেষ ওয়ারহেডযুক্ত ট্যাকটিক্যাল ক্ষেপণাস্ত্রটি বিমানঘাঁটি, বন্দর ও বিদ্যুৎকেন্দ্রের মতো কৌশলগত স্থাপনায় হামলার জন্য তৈরি করা হয়েছে। এ ছাড়া নতুন ১৫৫ মিলিমিটার গোলার কার্যকর পাল্লা ৬৫ কিলোমিটার। কিম জং উন বলেন, এই পরীক্ষাগুলো শাসক ওয়ার্কার্স পার্টির সামরিক আধুনিকায়ন নীতির অধীনে অর্জিত ‘বড় প্রযুক্তিগত অগ্রগতির প্রমাণ’। তিনি বলেন, ‘বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে কেবল শক্তিতে পূর্ণ আধিপত্য থাকলেই সার্বভৌমত্ব ও রাষ্ট্রের অস্তিত্ব নিশ্চিত করা সম্ভব। তাই প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করা আমাদের জাতীয় কৌশলের সর্বোচ্চ অগ্রাধিকার।’ তিনি আরও বলেন, পিয়ংইয়ংয়ের নীতি শুধু প্রতিরক্ষামূলক সক্ষমতা বাড়ানোর মধ্যে সীমাবদ্ধ নয়; সম্ভাব্য প্রতিপক্ষকে নিবৃত্ত করতে ‘প্রাণঘাতী ও ধ্বংসাত্মক আক্রমণাত্মক সক্ষমতা’ গড়ে তোলাও এর লক্ষ্য। কিমর দাবি, উত্তর কোরিয়ার সশস্ত্র বাহিনীর দূরপাল্লার

হামলার সক্ষমতা খুব অল্প সময়ের মধ্যেই উন্নত অস্ত্র দিয়ে প্রতিস্থাপন করা হবে, যাতে প্রতিপক্ষ এ পরিবর্তন স্পষ্টভাবে বুঝতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা: ফিরলেন সৌম্য ও জাকের, বাদ জয় ৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি, বাড়ছে বড় ঋণের ঝুঁকি বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: নির্মাণের এক মাসেই সড়কে ধস, জলাবদ্ধতায় স্থবির পাঁচ গ্রামের জনজীবন আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা ‘লীগ নেতা’ ট্যাগে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীকে আয়নাঘরে নির্যাতনের পর পুলিশে দিল বিএনপি নেতা জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ: নাশকতার শঙ্কা, নমুনা পাঠানো হলো ল্যাবে গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ডিগবাজি দেওয়া নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার অস্ত্রের ভাণ্ডারে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, বাড়ছে জঙ্গি আতঙ্ক