বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ওপর কোটি টাকার থাবা: সিটি কর্পোরেশন ও মালিক সমিতির যৌথ সিন্ডিকেটের চাঁদা উৎসব! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ June, ২০২৬

বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ওপর কোটি টাকার থাবা: সিটি কর্পোরেশন ও মালিক সমিতির যৌথ সিন্ডিকেটের চাঁদা উৎসব!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ June, ২০২৬ |
২০২৩ সালের সেই ভয়াবহ এপ্রিলের অগ্নিকাণ্ড কেড়ে নিয়েছিল বঙ্গবাজারের ৫ হাজার ব্যবসায়ীর স্বপ্ন আর হাজারো কর্মচারীর জীবিকা। ছাইপাশ সরিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর সেখানে মাথা তুলছে ১০ তলা বিশিষ্ট আধুনিক ‘বঙ্গবাজার পাইকারি নগর বিপণিবিতান’। কিন্তু দৃশ্যমান ৩ তলার এই কংক্রিটের কাঠামোর আড়ালেই এখন চলছে অন্য এক অদৃশ্য ‘লুটপাট’। অভিযোগ উঠেছে, আগুনে সর্বস্বান্ত হওয়া ২ হাজার ৯৬১ জন ব্যবসায়ীকে দোকান বরাদ্দ দেওয়ার নাম করে কিস্তির টাকার বাইরেও আদায় করা হচ্ছে কোটি কোটি টাকা—যার নাম দেওয়া হয়েছে ‘অফিস খরচ’ ও ‘সিস্টেম’! ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) অধীনে প্রায় ৩৬৫ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এই বিপণিবিতানে দোকান পেতে কমবেশি ২০ লাখ টাকা দিতে হচ্ছে ব্যবসায়ীদের। ৫টি

কিস্তিতে এই টাকা পরিশোধের নিয়ম। তবে ক্ষুব্ধ ব্যবসায়ীদের অভিযোগ, কিস্তির স্লিপ সরাসরি সিটি কর্পোরেশনে জমা নেওয়া হচ্ছে না। মালিক সমিতির অফিস ঘুরে যাওয়ার বাধ্যবাধকতায় সেখানে চলছে প্রকাশ্য চাঁদাবাজি। সরেজমিনে গিয়ে দেখা গেছে, তৃতীয় কিস্তির ৩ লাখ টাকার পে-অর্ডার জমা দেওয়ার সময় প্রত্যেক ব্যবসায়ীর কাছ থেকে বাধ্যতামূলকভাবে অতিরিক্ত ১০ হাজার টাকা নগদ নেওয়া হচ্ছে। আর এই ১০ হাজার টাকার রশিদ ধরিয়ে দিয়ে সমিতির দায়িত্বপ্রাপ্তরা মুচকি হেসে বলছেন, “এটা সবাই জানে, নতুন করে বলার কিছু নেই!” হিসাবের মারপ্যাঁচ প্রথম কিস্তি: বাড়তি কোনো টাকা নেওয়া হয়নি। দ্বিতীয় কিস্তি: ৩ লাখ টাকার সঙ্গে নেওয়া হয়েছিল ১,৫০০ টাকা করে (মোট প্রায় ৪৪ লাখ ৪১ হাজার টাকা)। তৃতীয় কিস্তি: ৩ লাখ টাকার সঙ্গে

নেওয়া হচ্ছে ১০,০০০ টাকা করে (মোট ২ কোটি ৯৬ লাখ ১০ হাজার টাকা)। টাকা না দিলে বরাদ্দ বাতিলের হুমকি নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ক্ষোভ ও শঙ্কা প্রকাশ করে বলেন, “ধারদেনা করে কিস্তির টাকা জোগাড় করছি। তার ওপর এই বাড়তি টাকা দেওয়া আমাদের পিঠে কুড়ালের আঘাতের মতো। কিন্তু প্রশ্ন করার সাহস নেই। প্রশ্ন করলেই যদি দোকানের বরাদ্দ বাতিল করে দেয়!” ব্যবসায়ীদের অভিযোগ, এই টাকার একটি বড় অংশ চলে যাচ্ছে সিটি কর্পোরেশনের নির্দিষ্ট কিছু অসাধু কর্মকর্তার ‘৮ টেবিলে’। ১০৬ কাঠা জমির ওপর নির্মিতব্য এই নতুন ভবনে থাকবে বেজমেন্ট, গ্রাউন্ড ফ্লোর এবং ৮টি ফ্লোর। গ্রাউন্ড থেকে সপ্তম তলা পর্যন্ত মোট ৩,০৪২টি দোকান থাকবে (যার মধ্যে

সাধারণ দোকান ৩,০২০টি)। প্রতিটি দোকানের আয়তন হবে ৮০ থেকে ১০০ স্কয়ার ফিট। পূর্বের ৪টি মার্কেটের (বঙ্গবাজার হকার, গুলিস্তান হকার্স, মহানগর হকার্স ও আদর্শ হকার্স) ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের এখানে পুনর্বাসন করা হচ্ছে। এই প্রকাশ্য চাঁদাবাজির বিষয়ে জানতে চাওয়া হলে দক্ষিণ সিটি কর্পোরেশনের উপ-প্রধান রাজস্ব কর্মকর্তা আতাহার আলী খান বলেন, “কিস্তির টাকা ছাড়া বাড়তি টাকা নেওয়ার কোনো নিয়ম নেই। আমি খোঁজখবর নেব এবং কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।” এদিকে বঙ্গবাজার কমপ্লেক্স (গুলিস্তান ইউনিট) এর সাধারণ সম্পাদক মো. আব্দুল বাসেত এই বিষয়ে নিজের সম্পৃক্ততা অস্বীকার করে বলেন, “আমি এ বিষয়ে কিছুই জানি না।” অন্যদিকে মূল অভিযুক্তদের একজন, সমিতির সভাপতি মোজাম্মেল হক মজুর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা

হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্থানীয় নির্বাচনে সমঝোতার আহ্বান মামুনুল হকের আইওএস ও অ্যান্ড্রয়েডে স্বতন্ত্র শপিং অ্যাপ আনল টিকটক বৃষ্টির সময় পড়ার দোয়া ও এর ফজিলত অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক নিউগিনি প্রপার্টিজে ফের হামলা ও ভাঙচুর, গ্রেপ্তার ১৪ সুরের মূর্ছনায় মুখর মানিক মিয়া অ্যাভিনিউ ইসলামাবাদে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সাত ব্যান্ডের মিলনমেলা, রাত ১০টায় মঞ্চে জেমস ইতালির পররাষ্ট্রমন্ত্রীর তথ্য ফাঁসে রাশিয়ার দিকে সন্দেহের আঙুল ৩১ ডিসেম্বরের মধ্যে নাগরিকত্ব সমস্যার সমাধান: শুভেন্দু অধিকারী নূর আলম ও আদম, দুই ভিন্ন পথের মানুষ বন্ধ এলএনজি টার্মিনাল পুনরায় চালু, গ্যাস সরবরাহ বাড়ছে পাঠ্যবইয়ের কাগজে টনপ্রতি ২২ হাজার টাকার কারসাজি: সিন্ডিকেট হাতিয়ে নিল ৫৫ কোটি টাকা শতাধিক খাম্বা রেখেই সড়কের ৯৫% সম্পন্ন, উদ্বোধনের আগে আবার কাটতে হবে রাস্তা? শহিদ ধীরেন্দ্রনাথের বাড়ির সাইনবোর্ড ভাঙচুর এনসিপির: মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য নিয়ে হঠাৎ তাদের এই দরদের নেপথ্যে কী? সিলেট হৃদয়ের মহাকাব্যিক ২৪২*, অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের লিড আরেক দফা বাড়ল সবধরনের চালের দাম দেশে এলপিজির মোট চাহিদার ৮৫ শতাংশই মার্কিন যুক্তরাষ্ট্রের একক দখলে জিয়ার ছবিহীন ব্যানার, বঙ্গবন্ধুকে ‘জাতির পিতা’ আখ্যা: পরে স্কচটেপ দিয়ে জিয়ার ছবি লাগিয়ে অনুষ্ঠান সুনামগঞ্জে ৭ নভেম্বরের অনুষ্ঠান উপলক্ষে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ