সুনামগঞ্জে সেতুতে আইএস জঙ্গি ধারার পতাকা টানালো উগ্রবাদীরা, শঙ্কিত স্থানীয়রা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ June, ২০২৬

সুনামগঞ্জে সেতুতে আইএস জঙ্গি ধারার পতাকা টানালো উগ্রবাদীরা, শঙ্কিত স্থানীয়রা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ June, ২০২৬ |
সুনামগঞ্জের আব্দুজ জহুর সেতুর উভয় পাশে আইএস জঙ্গিদের ধারার কয়েকটি কলেমা খচিত পতাকা টানানোকে কেন্দ্র করে এলাকায় তুমুল আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বহিরাগত একদল উগ্রবাদী যুবক গতকাল বুধবার বিকেলে প্রকাশ্যে এসব পতাকা স্থাপন করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তাদের পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও স্থানীয়দের দাবি, পতাকা স্থাপনকারীদের বেশিরভাগই এলাকার বাসিন্দা নন। তাদের আচরণও ছিল আগ্রাসী ও রহস্যজনক। পোশাক-আশাকও ছিল আইএস জঙ্গিদের অনুকরণে। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন উগ্রবাদী যুবক দলবদ্ধভাবে সেতু এলাকায় এসে কিছু সময় অবস্থান করেন এবং পরে সেতুর দুই পাশে কলেমা লেখা পতাকা টানন। পতাকার ভেতরে লেখা কলেমার বর্ণ আইএস জঙ্গিদের বর্ণের প্রতিরুপ। এসময় তাদের আচরণ ছিল উগ্রতাপূর্ণ ছিল। এসব দেখে উপস্থিত অনেকেই বিষয়টি

নিয়ে কোনো মন্তব্য করতে বা প্রতিবাদ জানাতে সাহস পাননি। পাশাপাশি দেশে জঙ্গিবাদের প্রসার নিয়ে শঙ্কা প্রকাশ করেন। স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, পতাকাগুলোর ডিজাইন আন্তর্জাতিক বিভিন্ন উগ্রপন্থী গোষ্ঠী বিশেষ করে আইএস জঙ্গিদের ব্যবহৃত পতাকার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। যে কারণে মানুষের মধ্যে শঙ্কার জন্ম দিয়েছে। বিশেষ করে ভিন্ন ধর্মাবলম্বী ও সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে বলে তারা জানান। স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের একটি অংশও এ ঘটনায় অস্বস্তি প্রকাশ করেছেন। তাদের মতে, কলেমা মুসলমানদের কাছে পবিত্র বাক্য। এটিকে রাজনৈতিক বা অন্য কোনো উদ্দেশ্যে যত্রতত্র ব্যবহার করা সমীচীন নয়। তারা মনে করেন, ধর্মীয় প্রতীক ব্যবহারের ক্ষেত্রে সংবেদনশীলতা ও

দায়িত্বশীলতা প্রয়োজন। এদিকে, উগ্রবাদী পতাকা টানানোর সময় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো দৃশ্যমান ভূমিকা ছিল না বলেও অভিযোগ করেছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা চলছে। অনেকেই বিষয়টির প্রকৃত উদ্দেশ্য ও এর পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। স্থানীয় সচেতন মহলের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটন করা এবং জনমনে বিরাজমান উদ্বেগ দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত। রহস্যময় ওই যুবকদের খোজ খবর নেওয়াও প্রয়োজন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্থানীয় নির্বাচনে সমঝোতার আহ্বান মামুনুল হকের আইওএস ও অ্যান্ড্রয়েডে স্বতন্ত্র শপিং অ্যাপ আনল টিকটক বৃষ্টির সময় পড়ার দোয়া ও এর ফজিলত অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক নিউগিনি প্রপার্টিজে ফের হামলা ও ভাঙচুর, গ্রেপ্তার ১৪ সুরের মূর্ছনায় মুখর মানিক মিয়া অ্যাভিনিউ ইসলামাবাদে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সাত ব্যান্ডের মিলনমেলা, রাত ১০টায় মঞ্চে জেমস ইতালির পররাষ্ট্রমন্ত্রীর তথ্য ফাঁসে রাশিয়ার দিকে সন্দেহের আঙুল ৩১ ডিসেম্বরের মধ্যে নাগরিকত্ব সমস্যার সমাধান: শুভেন্দু অধিকারী নূর আলম ও আদম, দুই ভিন্ন পথের মানুষ বন্ধ এলএনজি টার্মিনাল পুনরায় চালু, গ্যাস সরবরাহ বাড়ছে পাঠ্যবইয়ের কাগজে টনপ্রতি ২২ হাজার টাকার কারসাজি: সিন্ডিকেট হাতিয়ে নিল ৫৫ কোটি টাকা শতাধিক খাম্বা রেখেই সড়কের ৯৫% সম্পন্ন, উদ্বোধনের আগে আবার কাটতে হবে রাস্তা? শহিদ ধীরেন্দ্রনাথের বাড়ির সাইনবোর্ড ভাঙচুর এনসিপির: মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য নিয়ে হঠাৎ তাদের এই দরদের নেপথ্যে কী? সিলেট হৃদয়ের মহাকাব্যিক ২৪২*, অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের লিড আরেক দফা বাড়ল সবধরনের চালের দাম দেশে এলপিজির মোট চাহিদার ৮৫ শতাংশই মার্কিন যুক্তরাষ্ট্রের একক দখলে জিয়ার ছবিহীন ব্যানার, বঙ্গবন্ধুকে ‘জাতির পিতা’ আখ্যা: পরে স্কচটেপ দিয়ে জিয়ার ছবি লাগিয়ে অনুষ্ঠান সুনামগঞ্জে ৭ নভেম্বরের অনুষ্ঠান উপলক্ষে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ