হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় কমল তেলের দাম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ June, ২০২৬

হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় কমল তেলের দাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ June, ২০২৬ |
হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচলের সংখ্যা ‍বৃদ্ধি পাওয়ায় তেলের বাজারে স্বস্তি ফিরেছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ২ শতাংশ কমেছে। শুক্রবার (২৬ জুন) গ্রিনিচ মান সময় ভোর ৪টা ২১ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৪৭ ডলার বা ১ দশমিক ৯৫ শতাংশ কমে ৭৩ দশমিক ৭৯ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১ দশমিক ৪৪ ডলার বা ২ শতাংশ কমে দাঁড়ায় ব্যারেলপ্রতি ৭০ দশমিক ৪৮ ডলারে। এদিকে প্রায় চার মাস বন্ধ থাকার পর সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকো*উপসাগরীয় অঞ্চলের রাস তানুরা টার্মিনাল থেকে আবারও তেল লোডিং শুরু করেছে।

জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, সেখানে দুটি বৃহৎ তেলবাহী জাহাজে (ভিএলসিসি) অপরিশোধিত তেল তোলা হচ্ছে এবং আরেকটি জাহাজ অপেক্ষায় রয়েছে। প্রতিটি জাহাজে প্রায় ২০ লাখ ব্যারেল তেল বহন করা সম্ভব। স্পার্টা কমোডিটিজের জ্যেষ্ঠ তেলবাজার বিশ্লেষক জুন গোহ বলেন, হরমুজ প্রণালি দিয়ে তেলের প্রবাহ বাড়া এবং চীনের চাহিদা এখনো প্রত্যাশামতো না বাড়ায় বাজারে বিক্রির চাপ তৈরি হয়েছে। এর আগের দিন ওমান উপকূলের কাছে একটি পণ্যবাহী জাহাজে অজ্ঞাত হামলার পর তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছিল। ওই ঘটনার পর জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) নিরাপদে জাহাজ সরিয়ে নেওয়ার স্বেচ্ছাসেবী কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করে। দুই মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, হরমুজ প্রণালি অতিক্রমের সময় জাহাজটিতে ইরান হামলা

চালিয়েছিল। যদিও ইরান বলেছে, তাদের নির্ধারিত নৌপথের বাইরে চলাচলকারী জাহাজের নিরাপত্তার দায় তারা নেবে না। আইএনজি ব্যাংকের বিশ্লেষকদের মতে, বর্তমানে যেসব জাহাজ চলাচল করছে, তার বেশির ভাগই যুদ্ধের সময় উপসাগরে আটকে পড়েছিল। এগুলো বেরিয়ে যাওয়ার পর আবারও তেল পরিবহনের গতি কিছুটা কমে যেতে পারে। অন্যদিকে বুধবার ভেনেজুয়েলায় আঘাত হানা ভূমিকম্পও তেল সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। যদিও দেশটির তেলক্ষেত্র, শোধনাগার, পাইপলাইন ও রপ্তানি টার্মিনালের প্রাথমিক মূল্যায়নে বড় ধরনের ক্ষয়ক্ষতির প্রমাণ মেলেনি। তথ্যসূত্র: সামা টিভি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস? ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রে এক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন