মধ্যপ্রাচ্য যুদ্ধে ইসরাইলের ব্যয় ২০৫ বিলিয়ন ডলার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ জুন, ২০২৬

মধ্যপ্রাচ্য যুদ্ধে ইসরাইলের ব্যয় ২০৫ বিলিয়ন ডলার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জুন, ২০২৬ |
মধ্যপ্রাচ্যে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান যুদ্ধে ইসরাইলের প্রায় ২০৫ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। ইসরাইল ব্যাংকের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম টাইমস অব ইসরাইল। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা, লেবানন, সিরিয়া ও ইরানের সঙ্গে চলমান যুদ্ধে ইসরাইলের ব্যয় প্রায় ২০৫ বিলিয়ন মার্কিন ডলার পৌঁছেছে। ইসরাইল ব্যাংকের তথ্যানুসারে, এ পর্যন্ত সরকারের মোট ব্যয় ১১৮ বিলিয়ন ডলারেরও বেশি। এর মধ্যে রয়েছে প্রায় ৭১.২ বিলিয়ন ডলার প্রতিরক্ষা খাতে ব্যয়, ৯.৬ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ এবং ১৬.৭ বিলিয়ন ডলার বেসামরিক খরচ। প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইসরাইলকে প্রায় ২৬ বিলিয়ন ডলারের অস্ত্র, গোলাবারুদ ও সামরিক

সরঞ্জাম সরবরাহ করেছে। এদিকে যুদ্ধের কারণে ইসরাইলের অর্থনীতিতেও বড় ধরনের ক্ষতি হয়েছে। উৎপাদন খাতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫১.৯ বিলিয়ন ডলার, যা ২০২৫ সালের শেষ নাগাদ ৫৮.৬ বিলিয়ন ডলারের বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজা উপত্যকায় নৃশংস আগ্রাসন শুরু করে দখলদার ইসরাইল, যা পরে লেবানন, সিরিয়া এবং আঞ্চলিক উত্তেজনার মাধ্যমে আরও বিস্তৃত সংঘাতে রূপ নেয়। এই দীর্ঘমেয়াদি সংঘাত শুধু সামরিক নয়, ইসরেই অর্থনীতি, উৎপাদন ব্যবস্থা এবং আন্তর্জাতিক সামরিক সহায়তার ওপরও গভীর প্রভাব ফেলেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রকেট ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া মেসির গোলের উদাহরণ টেনে ফিফার কাছে ব্রাজিলের নালিশ আর্জেন্টিনাকেই সেরা মানেন জাপান কোচ বিশ্বকাপে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে যারা বেনজীরকে দেশে ফেরানোর অগ্রগতি নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় কমল তেলের দাম নিত্যপণ্যে ফের অস্থিরতা, নিয়ন্ত্রণ কার হাতে? মধ্যপ্রাচ্য যুদ্ধে ইসরাইলের ব্যয় ২০৫ বিলিয়ন ডলার বায়বীয় ধারণায় প্রকল্প, ৬ হাজার কোটি টাকার বিদ্যুৎকেন্দ্রের কী হবে? শাহজালাল মাজারের জন্য মন্ত্রীর নেতৃত্বে ১২ জনের কমিটি বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে? শেখ হাসিনার নিজস্ব অর্থায়নের সিদ্ধান্ত: সংশয়ের পদ্মা সেতুতে চার বছরে আয় ৩৩৯২ কোটি টাকা কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর! মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ ট্রাইব্যুনালে নজিরবিহীন দৃশ্য: প্রিজন ভ্যান নয়, অ্যাম্বুলেন্সে শুয়েই হাজিরা দিলেন সাবেক এমপি আনচেলত্তি ও ভিনিসিউসের পুনর্মিলন সমৃদ্ধ করছে ব্রাজিলকে জিম্বাবুয়ে সফরের জন্য ওয়ানডে দল ঘোষণা করল বাংলাদেশ