কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ June, ২০২৬

কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ June, ২০২৬ |
মাদক আর সন্ত্রাসের অভয়ারণ্য হয়ে ওঠা নিজের এলাকাকে বাঁচানোর আকুতি নিয়ে রাজপথে নেমেছিলেন সাধারণ নাগরিকরা। কিন্তু সেই শান্তিপূর্ণ প্রতিবাদের পরই নামলো নির্মম বুলেট। আজ ২৫শে জুন, বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদক ও সন্ত্রাসবিরোধী মানববন্ধন শেষে বাড়ি ফেরার পথে সাধারণ মানুষের ওপর অতর্কিত হামলা ও গুলি চালিয়েছে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের সদস্যরা। এই নৃশংস ঘটনায় এক স্কুলছাত্রসহ অন্তত ৭ জন গুলিবিদ্ধ ও গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই দিন ধরে কাঁটাবিল ও তেলিকোনা এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দিচ্ছিল এলাকার কিছু চিহ্নিত কিশোর গ্যাং ও মাদক কারবারি। এই নৈরাজ্যের প্রতিবাদে এবং এলাকাকে মাদকমুক্ত করার দৃপ্ত শপথে আজ

বৃহস্পতিবার দুপুরে সচেতন নাগরিকদের উদ্যোগে কাটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। কিন্তু কর্মসূচি শেষ করে সাধারণ মানুষ যখন বাড়ি ফিরছিলেন, ঠিক তখনই তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছাড়ে সন্ত্রাসীরা। হঠাৎ গুলির শব্দে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। সন্ত্রাসীদের ছোড়া গুলিতে মুহূর্তেই রক্তে রঞ্জিত হন বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে গুলিবিদ্ধদের মধ্যে ‘প্রেম’ নামে এক স্কুলছাত্রের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “যারা গুলি চালিয়েছে তারা এলাকার তালিকাভুক্ত চিহ্নিত

সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। ওরাই পুরো এলাকার কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করে। প্রকাশ্যে মাদকের ব্যবসা আর অস্ত্রের মহড়ার প্রতিবাদ করায় আমাদের ওপর এই হামলা হলো। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।” ঘটনার আকস্মিকতায় পুরো কাটাবিল এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খবর পেয়েই কোতোয়ালি মডেল থানার পুলিশ এবং র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে চিরুনি অভিযান শুরু করেছে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেছে। তবে হামলার পরপরই সন্ত্রাসীরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। অপরাধীদের যেকোনো মূল্যে গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্থানীয় নির্বাচনে সমঝোতার আহ্বান মামুনুল হকের আইওএস ও অ্যান্ড্রয়েডে স্বতন্ত্র শপিং অ্যাপ আনল টিকটক বৃষ্টির সময় পড়ার দোয়া ও এর ফজিলত অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক নিউগিনি প্রপার্টিজে ফের হামলা ও ভাঙচুর, গ্রেপ্তার ১৪ সুরের মূর্ছনায় মুখর মানিক মিয়া অ্যাভিনিউ ইসলামাবাদে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সাত ব্যান্ডের মিলনমেলা, রাত ১০টায় মঞ্চে জেমস ইতালির পররাষ্ট্রমন্ত্রীর তথ্য ফাঁসে রাশিয়ার দিকে সন্দেহের আঙুল ৩১ ডিসেম্বরের মধ্যে নাগরিকত্ব সমস্যার সমাধান: শুভেন্দু অধিকারী নূর আলম ও আদম, দুই ভিন্ন পথের মানুষ বন্ধ এলএনজি টার্মিনাল পুনরায় চালু, গ্যাস সরবরাহ বাড়ছে পাঠ্যবইয়ের কাগজে টনপ্রতি ২২ হাজার টাকার কারসাজি: সিন্ডিকেট হাতিয়ে নিল ৫৫ কোটি টাকা শতাধিক খাম্বা রেখেই সড়কের ৯৫% সম্পন্ন, উদ্বোধনের আগে আবার কাটতে হবে রাস্তা? শহিদ ধীরেন্দ্রনাথের বাড়ির সাইনবোর্ড ভাঙচুর এনসিপির: মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য নিয়ে হঠাৎ তাদের এই দরদের নেপথ্যে কী? সিলেট হৃদয়ের মহাকাব্যিক ২৪২*, অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের লিড আরেক দফা বাড়ল সবধরনের চালের দাম দেশে এলপিজির মোট চাহিদার ৮৫ শতাংশই মার্কিন যুক্তরাষ্ট্রের একক দখলে জিয়ার ছবিহীন ব্যানার, বঙ্গবন্ধুকে ‘জাতির পিতা’ আখ্যা: পরে স্কচটেপ দিয়ে জিয়ার ছবি লাগিয়ে অনুষ্ঠান সুনামগঞ্জে ৭ নভেম্বরের অনুষ্ঠান উপলক্ষে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ