আর্জেন্টিনাকেই সেরা মানেন জাপান কোচ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ June, ২০২৬

আর্জেন্টিনাকেই সেরা মানেন জাপান কোচ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ June, ২০২৬ |
গ্রুপ পর্বের শেষ ম্যাচে সুইডেনের বিপক্ষে ১-১ গোলের সমতা নিয়ে ‘এফ’ গ্রুপের রানার্সআপ হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে জাপান। ফলে রাউন্ড অব ৩২-এ তাদের প্রতিপক্ষ হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগে জাপানের প্রধান কোচ হাজিমে মোরিয়াসু প্রতিপক্ষকে যথাযথ সম্মান জানালেও, এবারের বিশ্বকাপে সবচেয়ে ছন্দে থাকা দল হিসেবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার নাম নিয়েছেন। ডালাস স্টেডিয়ামে সুইডেনের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মোরিয়াসু বলেন, ‘আমি এখন চোখ বন্ধ রেখে রাখা আশা করব যে, এখানে অন্য কোনো দেশের সাংবাদিক নেই। তবে আমি বলব, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দারুণ খেলছে। তবে এই কথা বলার জন্য ব্রাজিলের কাছে ক্ষমা চাইছি।’ এরপর অবশ্য ব্রাজিল ও তাদের প্রধান কোচ

কার্লো আনচেলত্তির ভূয়সী প্রশংসা করেন জাপান কোচ। তার মতে, বিশ্ব ফুটবলে আনচেলত্তির অর্জনের ধারে-কাছেও পৌঁছানো তার পক্ষে সম্ভব নয়। ‘কোচ হিসেবে আমি আনচেলত্তিকে ভীষণ শ্রদ্ধা করি। চ্যাম্পিয়নস লিগে অসংখ্য সাফল্য পেয়েছেন, ইউরোপের সব বড় লিগেই শিরোপা জিতেছেন। তিনি অসাধারণ। আমি কখনও তার পর্যায়ে পৌঁছাতে পারব না। এখন তিনি বিশ্বের অন্যতম সেরা দল ব্রাজিলের দায়িত্বে আছেন। সেই কঠিন কাজেও সফল হচ্ছেন, যা তার সামর্থ্যেরই প্রমাণ।’ প্রতিপক্ষকে সমীহ করলেও নিজেদের সম্ভাবনা নিয়ে আত্মবিশ্বাসী মোরিয়াসু। তার বিশ্বাস, সঠিক পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা সম্ভব। ‘এটা আমাদের জন্য দারুণ এক অভিজ্ঞতা হতে যাচ্ছে। ব্রাজিল প্রায় নিখুঁত দল। তবু আমি বিশ্বাস করি, আমাদের জয়ের

সুযোগ আছে। সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতেই আমরা প্রস্তুতি নিচ্ছি। প্রীতি ম্যাচে আমরা ব্রাজিলকে হারিয়েছিলাম। হয়ত সে কারণেই এবার তারা আরও বেশি অনুপ্রাণিত থাকবে। ম্যাচটির অপেক্ষায় আছি।’ তিনি আরও মনে করেন, সময়ের সঙ্গে জাপানের ফুটবলের মান অনেক বেড়েছে এবং ব্রাজিলের বিপক্ষে সেটিই প্রমাণ করতে চায় তার দল। ‘একসময় ব্রাজিলের জন্য জাপান ছিল সহজ প্রতিপক্ষ। কিন্তু শেষ প্রীতি ম্যাচে আমরা দেখিয়ে দিয়েছি, এখন আর আমরা সহজ প্রতিপক্ষ নই। এটিই আমাদের অগ্রগতি। ব্রাজিল বিশ্বের সেরা দলগুলোর একটি, আমরা তাদের সম্মান করি। কিন্তু ম্যাচে কী হবে, কেউ জানে না। আমাদেরও জয়ের সুযোগ থাকবে।’ আগামী সোমবার (২৯ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টন স্টেডিয়ামে রাউন্ড অব ৩২-এর

ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও জাপান। এই ম্যাচের বিজয়ী দল নিশ্চিত করবে কোয়ার্টার ফাইনালের টিকিট।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান