ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫৮৯, আহত প্রায় ৩ হাজার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ জুন, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫৮৯, আহত প্রায় ৩ হাজার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জুন, ২০২৬ |
ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৫৮৯ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ হাজার ৯৮০ জন। শুক্রবার দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এ তথ্য জানিয়েছেন। খবর সিএনএন ভূমিকম্পের পর ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে উদ্ধারকর্মীরা নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। দুর্যোগ-পরবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ ৭২ ঘণ্টার ‘গোল্ডেন উইন্ডো’র মধ্যে জীবিতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। তবে ধ্বংসস্তূপ সরানোর কাজ এগোনোর সঙ্গে সঙ্গে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাষ্ট্রীয় টেলিভিশন ভিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডেলসি রদ্রিগেজ বলেন, মানুষের জীবন বাঁচাতে আমরা এক মুহূর্তও বিশ্রাম নিইনি। এ সময় তিনি আন্তর্জাতিক সহায়তা ও বিদেশি উদ্ধারকারী দলের দ্রুত সহযোগিতার প্রশংসা করেন। তিনি

জানান, উদ্ধার অভিযানে ইতোমধ্যে বহু মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ভিটিভি জানিয়েছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা অঙ্গরাজ্যে উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের জন্য রাজধানী কারাকাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের জরুরি মজুতকেন্দ্র স্থাপন করেছে সরকার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫৮৯, আহত প্রায় ৩ হাজার বর্ণবাদী শব্দ ব্যবহারের অভিযোগ, ‘লাভ আইল্যান্ড ইউএসএ’ ছাড়লেন আলান্না কাইজার ভূমিকম্পে কারাকাসের ক্ষয়ক্ষতি এত বেশি কেন ছাত্রলীগ কর্মী প্রান্তকে আটকের মুহূর্তে কী ঘটেছিল—দেখা গেল ভিডিওতে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা ৭০০ ছাড়াল গ্রেপ্তার শ্রাবণের তথ্যে গুলিসহ পিস্তল উদ্ধার বলিউড ছাড়ার কারণ জানালেন কমল হাসান অ্যাপ সুরক্ষায় ধূম্রজাল রকেট ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া মেসির গোলের উদাহরণ টেনে ফিফার কাছে ব্রাজিলের নালিশ আর্জেন্টিনাকেই সেরা মানেন জাপান কোচ বিশ্বকাপে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে যারা বেনজীরকে দেশে ফেরানোর অগ্রগতি নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় কমল তেলের দাম নিত্যপণ্যে ফের অস্থিরতা, নিয়ন্ত্রণ কার হাতে? মধ্যপ্রাচ্য যুদ্ধে ইসরাইলের ব্যয় ২০৫ বিলিয়ন ডলার বায়বীয় ধারণায় প্রকল্প, ৬ হাজার কোটি টাকার বিদ্যুৎকেন্দ্রের কী হবে? শাহজালাল মাজারের জন্য মন্ত্রীর নেতৃত্বে ১২ জনের কমিটি বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে? শেখ হাসিনার নিজস্ব অর্থায়নের সিদ্ধান্ত: সংশয়ের পদ্মা সেতুতে চার বছরে আয় ৩৩৯২ কোটি টাকা