হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা ৭০০ ছাড়াল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ জুন, ২০২৬

হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা ৭০০ ছাড়াল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জুন, ২০২৬ |
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে উপসর্গ ও নিশ্চিত হামে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭০২ জন। এই সময়ে আরো ১০৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৩ জনের। এ ছাড়া সন্দেহজনক হাম রোগের লক্ষণ নিয়ে ৬০৯ জন মারা গেছে। এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২৬৩ জন ঢাকায় মারা গেছে। রাজশাহী বিভাগে ৮৮, সিলেটে ৭৭, চট্টগ্রামে ৫১, বরিশালে ৩৯, ময়মনসিংহে ৫৬, খুলনায় ২৭ এবং রংপুরে ৮ জন মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে,

গত ২৪ ঘণ্টায় আরো ১০৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এই সময়ে ৮৬৯ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে আসে। তাদের মধ্যে ৭৮৬ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ভর্তি ২৭৯ জন, রাজশাহীতে ৪২, সিলেটে ৬৪, চট্টগ্রামে ১৮৫, বরিশালে ১২১, ময়মনসিংহে ৩৯, খুলনায় ৪৫, রংপুরে ১১ জন। এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তির সংখ্যা ৮১ হাজার ২৮৩ জন। যার মধ্যে ৭৭ হাজার ৬১৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছর। মোট সন্দেহজনক রোগীর সংখ্যা ৯৭ হাজার ৫২২ এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১ হাজার ৫৪৯ জন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘সম্পর্ক উন্নয়নে’ চীন সফরের পর ‘র’ প্রধান এখন বাংলাদেশে বেতন দিচ্ছে না বাফুফে, ফেসবুকে ব্রিটিশ কোচ লিখলেন, ‘খুব ভয়ে আছি’ ডিজিএফআই’র আমন্ত্রণে ঢাকায় ভারতীয় নিরাপত্তা কর্মকর্তা: জামায়াতের সাথে মার্কিন থিংক ট্যাংকের বৈঠক এসএসসি ও সমমানের পরীক্ষায় ৭ লাখ ফেল, শিক্ষামন্ত্রী মিলনের কারসাজি- অভিযোগ শিক্ষার্থীদের ‘আমিররাও বখরা খায়’, আমিরের উদ্দেশ্যে উপজেলা জামায়াত নেতার ফেসবুকে ক্ষোভ র‌্যাবের হেলিকপ্টার কি ছয়তলার উচ্চতায় নেমে এসেছিল? র‌্যাবের হেলিকপ্টার কি ছয়তলার উচ্চতায় নেমে এসেছিল? মানিকগঞ্জে রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার ছাত্রলীগ কর্মী শিহাবের খুনিদের বিচার দাবি ছাত্রলীগের প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার রোনালদোর বিয়ের গুঞ্জনে গির্জার সামনে শত শত মানুষ মানবিক বিভাগে প্রতি ১০০ ছাত্রে ফেল ৫৯ জন পুলিশের ৭ কর্মকর্তার বদলি-পদায়ন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ ‘র’ প্রধান ঢাকায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তুরস্ক-সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা জোটে যোগ দিতে পারে আরও যেসব দেশ যুদ্ধপূর্ব অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: ইরান বাবার শেষকৃত্যে ড্রোনের হানা, আইনি পদক্ষেপের প্রস্তুতি মেসির ২০ কোটি রুপির পারিশ্রমিক ছেড়ে প্রযোজক হওয়ার পথে শ্রদ্ধা কাপুর