স্যারের ছবির নায়িকা হওয়া আমার জীবনে অনেক বড় পাওয়া : মিম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ জুলাই, ২০২৫

স্যারের ছবির নায়িকা হওয়া আমার জীবনে অনেক বড় পাওয়া : মিম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুলাই, ২০২৫ |
বরেণ্য কথাসাহিত্যিক, নাট্যনির্মাতা ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী আজ। ২০১২ সালের এই দিনে চিরবিদায় নেন তিনি। সৃষ্টিশীলতা দিয়ে আজও তিনি রয়েছেন সবার মণিকোঠায়। এই গুণীর ১৩তম মৃত্যুবার্ষিকীতে তাঁকে নিয়ে স্মৃতিচারণ করেছেন অভিনয়শিল্পী বিদ্যা সিনহা মিম। বিদ্যা সিনহা মিম বলেন, ‘স্যারের ছবির নায়িকা হওয়া আমার জীবনে অনেক বড় পাওয়া। নিজেকে ভাগ্যবান মনে করি এই জন্য যে, স্যারের সঙ্গে কাজ করতে পেরেছিলাম। তাও আবার প্রথম চলচ্চিত্র। একজন নির্মাতা হিসেবে স্যারকে যতটুকু দেখেছি তাতে মুগ্ধ হওয়া ছাড়া কোনো পথ নেই। তাকে সব সময় আমার কাছে গল্পের মানুষ মনে হতো। গল্পে যেমন চরিত্র পড়ি, তেমনই একটা চরিত্র ছিলেন তিনি আমার কাছে।’ মিম আরও বলেন, ‘মনে পড়ে, এই

তো সেদিন হুমায়ূন স্যার দৃশ্য বুঝিয়ে দিচ্ছিলেন। আমি ভয়ে ভয়ে মন্ত্রমুগ্ধ হয়ে তার নির্দেশনা শুনছিলাম। প্রথম সিনেমা, প্রথম এত বড় মানুষের সঙ্গে কাজ করা। ভাবুন অবস্থা তখন কেমন হতে পারে! ‘আমার আছে জল’ সিনেমা মুক্তি পায় ২০০৮ সালে। সিনেমাটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় আমার। স্যার আমাকে চলচ্চিত্রের নায়িকা বানিয়ে দিলেন। সেই তো শুরু।’ মিমের ভাষ্য, ‘আজ স্যারের মৃত্যুবার্ষিকী। অথচ কখনও মনে হয় না, স্যার পৃথিবীতে নেই। আমাদের চারপাশে স্যারের কাজ এতটাই আবিষ্ট করে রেখেছে যে সব সময় সময় তিনি আমাদের মাঝেই আছেন। আমাদের সঙ্গেই আছেন। ভালোবাসায়, অনুভবে কাজে স্যার আমার মাঝে থাকলেও এটা তো চিরন্তন সত্য স্যার আজ প্রয়াত। আজকের দিনে স্যারকে গভীর

শ্রদ্ধাভরে স্মরণ করছি। যেখানেই থাকুন ভালো থাকুন।’ ২০০৭ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় তিনি প্রথম-স্থান লাভ করেছিলেন মিম। একই বছরে হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত সেপ্টেম্বরের শুরুতেই মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, জানা গেল গেজেট জারির সম্ভাব্য সময় ই-রিটার্নে পরিবর্তন: জেনে নিন দুই চাকরির আয় দেখানোর সহজ উপায় বাবার টাকা চুরি করে প্রেমিকার সঙ্গে রিসোর্টে রাতযাপন, আইফোন উপহার চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবীর জুলুসে লাখো মানুষের ঢল অত্যাবশ্যকীয় ওষুধের ৬০ শতাংশের উৎপাদন বন্ধ, ধ্বংসের দ্বারপ্রান্তে একসময়ের রপ্তানিমুখী ওষুধ শিল্প রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ বিস্ফোরক তথ্য ফাঁসের পরে বিতর্কিত পুলিশ কমিশনার মাবুদকে সরালো সরকার বাংলাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ, কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নিন্দা পুলিশের গল্পের চিত্রনাট্য ভালো, তবে পাগলেও বিশ্বাস করবে না: শিক্ষক-মহিলা পরিষদ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই পুলিশের প্রধান দায়িত্ব আওয়ামী লীগের মিছিল ঠেকানো: ব্যর্থ হলেই মিলছে বদলির শাস্তি ইউনূস সরকারের বাতিল করা বিদ্যুৎ প্রকল্পগুলো আবার শূন্য থেকে শুরু বিএনপি’রঃ গত দুইবছরে গ্রিডে যুক্ত হয়নি এক ইউনিট বিদ্যুৎ চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা