আপনভোলা চিকিৎসক প্রসেনজিৎ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ আগস্ট, ২০২৬

আপনভোলা চিকিৎসক প্রসেনজিৎ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ আগস্ট, ২০২৬ |
প্রায় দুই বছর আগে শুটিং শেষ হয়েছিল ‘ডাক্তার কাকু’ সিনেমাটির। অবশেষে মুক্তি পাচ্ছে সেই সিনেমা। আগামী সেপ্টেম্বরে ‘ডাক্তার কাকু’-বেশে পর্দায় দেখা যাবে টালিউডের বর্ষীয়ান অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। ‘চিনে বাদাম’ সিনেমার পর প্রযোজক এনা সাহা অনেক দিন দূরে ছিলেন বড়পর্দা থেকে। অভিনেত্রী এনাকেও অনেক দিন দেখেননি সিনেমাপ্রেমী দর্শকরা। এবার তাকেও দেখা যাবে বড়পর্দায়। প্রযোজনা ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে এনাকে। অবশেষে মুক্তি পাচ্ছে এনা প্রযোজিত পাভেল পরিচালিত সিনেমা ‘ডাক্তার কাকু’। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ। অন্য সিনেমার চেয়ে একেবারে নতুনভাবে দেখা যাবে প্রসেনজিৎকে। চোখে চশমা। সাদা শার্ট আর প্যান্ট। কোনো নায়কোচিত ব্যাপার নেই। যেন আপনভোলা মানুষ। ঠিক এভাবেই ধরা দিলেন অভিনেতা। শুধু

প্রসেনজিৎ নন, এ সিনেমায় দেখা যাবে অভিনেতা ঋদ্ধি সেনকেও। ঋদ্ধিরও রয়েছে দুই ধরনের লুক। প্রসেনজিতের দুই ছেলের চরিত্রে দেখা যাবে ঋদ্ধি ও পাভেলকে। ‘ডাক্তার কাকু’ সিনেমাতে প্রসেনজিৎ আগের প্রজন্মের চিকিৎসক হিসেবে উপস্থাপন করা হয়েছে। যিনি ডাক্তারি পাশ করার সময় নেওয়া মানবসেবার শপথ অক্ষরে অক্ষরে মানেন। রোগী দেখতে শুরু করলে নাওয়া-খাওয়ার হুঁশ থাকে না তার। পাড়া ও আশপাশে চিকিৎসক দিলীপ সাহা তাই ঈশ্বর। কলকাতার বিভিন্ন অঞ্চলের পাশাপাশি দুদিনের জন্য শুট হয়েছে পুরুলিয়ায়। একাধিক গান থাকবে। সুরের দায়িত্বে রণজয় ভট্টাচার্য, অমিত ঈশান, অর্ণব দত্ত, সৌপ্তিক সায়ন্তন। প্রযোজক এনা বললেন, অবাঙালি পরিবারের মেয়ের চরিত্রে অভিনয় করছি আমি। তা ছাড়া প্রায় আড়াই বছর পর প্রযোজনায়

ফিরতে পারলাম। সিনেমা আটকে ছিল। রিলিজ করাতে পারছিলাম না। সেটা ভেবেও আনন্দ হচ্ছে। উল্লেখ্য, সিনেমার যাবতীয় প্রশ্ন ঘুরবে তিনটি চরিত্রকে কেন্দ্র করে। ‘ডাক্তার কাকু’ ওরফে প্রসেনজিৎ, তার দুই ছেলে ‘পুশকিন’ ওরফে ঋদ্ধি এবং ‘পচা’ ওরফে পাভেল স্বয়ং! এ ছাড়া আছেন রজতাভ দত্ত, তুলিকা বসু প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, বিএনপি ও জোটের যেসব নেতাকে ঘিরে জোরালো আলোচনা আপনভোলা চিকিৎসক প্রসেনজিৎ বিশ্ববাজারে বাড়ছে স্বর্ণের দাম, আরও বাড়বে দেশে যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা আয়ারল্যান্ডে ৪২৯ কোটি টাকার দুর্গ কিনলেন জাকারবার্গ সরকারি চাল পাচারের অভিযোগে বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার বারহাট্টায় আমনের শুরুতেই কৃত্রিম সার সংকটে দিশেহারা কৃষক, কিনতে হচ্ছে বেশি দামে বন্দরে বৈষম্যবিরোধী মামলার বাদীকে কুপিয়ে হত্যা সিরিজ হারের চাপ নিয়ে ম্যাকাই টেস্টের একাদশ ঘোষণা অস্ট্রেলিয়ার পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা সামনে বিএনপি-আ.লীগ পেছনে প্রশাসন সিন্ডিকেট প্রথম নারী প্রধান পেল রাজস্ব গোয়েন্দা সেল ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে গণতন্ত্র নিয়ন্ত্রিত, কর্তার ইচ্ছাই কর্ম হবে: অলি আহমদ রাজনৈতিক প্রতিহিংসা ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার সায়মা ওয়াজেদ: ডব্লিউএইচওর বিতর্কিত ভূমিকা নিয়ে প্রশ্ন ৭২ বছর বয়সে মৃত্যুর তিন বছর পরে ছাত্রদলের কমিটিতে পদ পেলেন বিএনপি নেতা! মির্জা ফখরুলের ২৫৫, অলির ভোট ৮৮ স্বামীকে শেষ বিদায় জানিয়ে কারাগারে ফিরলেন দীপু মনি শিবির নিয়ন্ত্রিত রাকসু তহবিলে বিপুল আর্থিক ঘাপলা: হদিস মিলছে না ব্যয়ের