পরিবারের অমতে বিয়ে, বছর ঘুরতেই বিচ্ছেদ জনপ্রিয় গায়িকার! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ August, ২০২৬

আরও খবর

গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।

শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি

‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা

শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা

মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২

রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

পরিবারের অমতে বিয়ে, বছর ঘুরতেই বিচ্ছেদ জনপ্রিয় গায়িকার!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ August, ২০২৬ |
তারকাদের ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিজীবনও প্রায়ই ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। বিশেষ করে প্রিয় তারকার প্রেম, বিয়ে কিংবা বিচ্ছেদের গল্প নিয়ে কৌতূহলের শেষ নেই। বলিউডে এমনই এক জনপ্রিয় শিল্পী সুনিধি চৌহান, যার ব্যক্তিজীবনের একটি অধ্যায় শুরু হয়েছিল পরিবারের অমতে বিয়ে দিয়ে। কিন্তু সেই সংসার টেকেনি এক বছরও। বর্তমানে বলিউডের অন্যতম পরিচিত কণ্ঠশিল্পী সুনিধি। হিন্দির পাশাপাশি কন্নড়, পাঞ্জাবি, মালয়ালম, বাংলা ও ভোজপুরি ভাষাতেও গান গেয়েছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়ে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন এই গায়িকা। তবে সাফল্যের এই পথচলার পেছনে রয়েছে জীবনের নানা ওঠানামার গল্প। সুনিধি চৌহান মাত্র ১৮ বছর বয়সে পরিবারের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিলেন কোরিওগ্রাফার ববি খানকে। তাদের প্রেমের বিষয়টি

তখন অনেকটাই আলোচিত ছিল। একপর্যায়ে বিয়ের সিদ্ধান্ত নেন দুজন। তবে সুনিধির পরিবার এই বিয়েতে সম্মতি দেয়নি। পরিবারের আপত্তি উপেক্ষা করেই ববিকে বিয়ে করেন তিনি। কিন্তু বিয়ের পরও সেই সম্পর্ক স্বাভাবিকভাবে এগোয়নি। জানা যায়, ববি খানের পরিবারও সুনিধিকে পুত্রবধূ হিসেবে মেনে নিতে পারেনি। পারিবারিক নানা জটিলতার মধ্যেই ধীরে ধীরে তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়। শেষ পর্যন্ত বিয়ের মাত্র এক বছরের মাথায় বিচ্ছেদের সিদ্ধান্ত নেন সুনিধি ও ববি। প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর জীবনের কঠিন সময় পেরিয়ে সুনিধি নিজের ক্যারিয়ারে মনোযোগ দেন। সংগীতের প্রতি আরও বেশি মনোযোগী হয়ে ধীরে ধীরে বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেন তিনি। সময়ের সঙ্গে একের পর এক জনপ্রিয় গান

উপহার দিয়ে সুনিধি চৌহান হয়ে ওঠেন বলিউডের অন্যতম ব্যস্ত ও সফল প্লেব্যাক শিল্পী। পরবর্তীতে সঙ্গীত পরিচালক হিতেশ সোনিককে বিয়ে করেন সুনিধি। এই সংসারে তাদের একটি পুত্রসন্তান রয়েছে। প্রথম জীবনের তিক্ত অভিজ্ঞতা পেছনে ফেলে বর্তমানে গান ও পরিবার নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন সুনিধি। মঞ্চ কিংবা প্লেব্যাক- দুই ক্ষেত্রেই তার কণ্ঠ সমান জনপ্রিয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান