সীমান্তে তিন যুবকের লাশ, শরীরে নির্যাতনের চিহ্ন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৪
     ৮:৩৬ অপরাহ্ণ

সীমান্তে তিন যুবকের লাশ, শরীরে নির্যাতনের চিহ্ন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৪ | ৮:৩৬ 172 ভিউ
যশোরের শার্শা উপজেলার ভারতীয় সীমান্ত থেকে তিন যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এসব মরদেহে নির্যাতনের চিহ্ন পেয়েছে পুলিশ। আজ বুধবার উপজেলার সীমান্ত এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- জাহাঙ্গীর আলম (৫০), সাবুর আলী (২৮) ও সাকিবুল (২০)। জানা গেছে, আজ সকালে শার্শা উপজেলার পাঁচভুলাট সীমান্ত থেকে বেনাপোলের কাগজপুকুর গ্রামের মৃত ইউনুচ আলী মোড়লের ছেলে জাহাঙ্গীর আলমের লাশ উদ্ধার করা হয়। আর পুটখালী সীমান্তের ইছামতী নদীর অপর পাশে নির্যাতনের শিকার হয়ে গুরুতর আহত হন সাবু হোসেন। পরে আহত অবস্থায় বাড়ি আসার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। তিনি বেনাপোলের দিঘিরপাড় গ্রামের আরিফ হোসেনের ছেলে। এছাড়া শার্শার অগ্রভুলাট সীমান্তের ইছামতি নদী

থেকে সাকিবুল নামে অপর একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি চৌগাছার সাদাতপুর গ্রামে। এ সব মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নিহতের পরিবার ও সীমান্তের একাধিক সূত্র থেকে জানা যায়, নিহতরা মঙ্গলবার রাতে সীমান্ত পার হয়ে ভারতে যান গরু আনতে। ভারত সীমান্তে পৌঁছানোর পর বিএসএফ তাদের আটক করে নির্যাতন করে। মারধরের শিকার হয়ে বাংলাদেশে আসার পর তাদের মৃত্যু হয়। সাবুর আলীর স্ত্রী হাসিরন বলেন, স্বামী সাবু মাঝেমধ্যে ভারতে যেতেন চোরাচালানের পণ্য আনতে। মঙ্গলবার বিকেলে ভারতে যাওয়ার উদ্দেশে রওনা হন। আর আজ ভোর রাতে কিছু লোক বাড়িতে তার লাশ রেখে যান। শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমির আব্বাস জানান, সকালে খুলনা বিজিবির পাঁচভুলাট

বিওপি দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ১৭/৭এস এর ১০২ আর পিলারের শূন্যরেখা থেকে ৩০ গজের মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে ইছামতি নদীর পাড়ে ভাণ্ডারীর মোড় এলাকায় জাহাঙ্গীর আলমের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে বিজিবির উপস্থিতিতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। বিকেলে শার্শার অগ্রভুলাট সীমান্তে ইছামতি নদী থেকে সাকিবুল (২০) নামে আরেকজনের লাশ উদ্ধার করে। সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। অন্য দিকে রাত দেড়টার দিকে বেনাপোলের পুটখালী সীমান্তের ইছামতি নদী সাতরে ভারতের আংরাইল সীমান্তে গরু আনতে যান সাকিবুল। সেখানে বিএসএফের হাতে আটক হন

তিনি। বিএসএফ তাকে মারধর করে বাংলাদেশ সীমান্তে রেখে চলে যায়। আহত অবস্থায় নাসিরের আম বাগানে তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তার বাড়িতে খবর দেন। পরে তার মা এবং স্ত্রী সেখানে গিয়ে ভোরে তাকে বাড়িতে আনেন। কিছুক্ষণ পর তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। সাকিবুল বেনাপোল পোর্ট থানার দিঘীরপাড় গ্রামের মৃত আরিফ হোসেনের ছেলে। সহকারী পুলিশ সুপার (নাভারন সার্কেল) নিশাত আল নাহিয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শার্শার পাঁচভুলাট ও অগ্রভুলাট সীমান্তে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে আহত অবস্থায় উদ্ধারের পর বাড়িতে আরও একজনের মৃত্যু হয়। আমরা তদন্ত

করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে মৃত্যুর কারণ জানাতে পারব।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা নিখোঁজ ভারতীয় যুদ্ধবিমান মার্কিন বিমানবাহী রণতরী লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ নিয়ে রাশিয়ার সতর্ক বার্তা ইরা‌কে ৩ বাংলা‌দেশির মৃত্যু একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকদের বাংলাদেশ ব্যাংক ঘেরাও শেখ হাসিনার পরিকল্পনায় মহাসড়কে রূপের জাদু রক্তে রাঙানো ৫ই মার্চ: বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার মহড়া শাহজালালের মাজারে এনসিপির রাজনৈতিক মব, ফুঁসছে সিলেটবাসী খলিলের স্বীকারোক্তি: বিএনপি-জামায়াতের সমর্থনেই আমেরিকার সঙ্গে দেশবিরোধী চুক্তি বিএনপি ক্ষমতায় আসতে না আসতেই তেলেসমাতি শুরু, যুক্তরাজ্যের ভিসা ব্যান! বাংলাদেশে মশা এখনও আছে আগের মতোই, শুধু মাঝখান থেকে এদেশের শাসক বদলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়: বিএনপির জোকার রিজার্ভেশন ল্যাবরেটরি ড. মোমেন ও অবৈধ ইউনুস–বাংলাদেশ বিমানের ধ্বংসের নেপথ্য জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ যুক্তরাষ্ট্রকে বিমান ঘাঁটি দিল ফ্রান্স, তবে… মার্কিন এফ-১৫ বিধ্বস্তের দাবি, প্রকৃত ঘটনা জানাল সেন্টকম মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে রাশিয়ার কড়া প্রতিক্রিয়া ভয়াবহ বিপদে ইরানের যুদ্ধজাহাজ, শ্রীলঙ্কার সাহায্য কামনা